'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
ছবিতে ট্রাম্পকে এক হাত ভর্তি 'উনো' কার্ড ধরে থাকতে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, 'সব কার্ড আমার হাতে।'
ছবি: স্ক্রিনগ্র্যাব
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে হোয়াইট হাউস।
ছবিতে ট্রাম্পকে এক হাত ভর্তি 'উনো' কার্ড ধরে থাকতে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, 'সব কার্ড আমার হাতে।'
কোনো অতিরিক্ত মন্তব্য ছাড়াই পোস্ট করা এই ছবিটিকে মূলত ইরানের প্রতি একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে যখন চরম অস্থিরতা চলছে, ঠিক তখনই এই প্রতীকী ছবি প্রকাশ করল মার্কিন প্রশাসন।