পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও দায়িত্ব যথাযথভাবে পালনে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বজায় রাখার স্বার্থে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন দীপেন দেওয়ান।
