Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

বাংলাদেশ

সিএনবিসি
01 June, 2026, 08:40 pm
Last modified: 01 June, 2026, 08:56 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের দখলকৃত এলাকা থেকে পুরোপুরি সরে না যাওয়া এবং লেবানন ও গাজায় সব ধরনের হামলা বন্ধ না করা পর্যন্ত ‘‘কোনো আলোচনা হবে না”।
সিএনবিসি
01 June, 2026, 08:40 pm
Last modified: 01 June, 2026, 08:56 pm
ফাইল ছবি/রয়টার্স

ইরান জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে তেহরানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দেবে। সেই সঙ্গে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে। 

আজ সোমবার ইরানি সংবাদমাধ্যম তাসনিমের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের দখলকৃত এলাকা থেকে পুরোপুরি সরে না যাওয়া এবং লেবানন ও গাজায় সব ধরনের হামলা বন্ধ না করা পর্যন্ত ''কোনো আলোচনা হবে না"।

আরও বলা হয়, "প্রতিরোধ ফ্রন্ট ও ইরান হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার এবং বাব এল-মান্দেব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জায়নবাদী শক্তি ও তাদের সমর্থকদের শাস্তি দেওয়া যায়।"

এই প্রতিবেদনের পর তেলের দাম ৫ শতাংশেরও বেশি বেড়ে গেছে, যা চতুর্থ মাসে গড়ানো এই যুদ্ধের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিন আগে বলেছিলেন, তিনি হোয়াইট হাউসে বৈঠকে সিদ্ধান্ত নেবেন ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে সম্মত হওয়া যায় কি না, যাতে অন্তত সাময়িকভাবে সংঘাত বন্ধ হবে। তবে সেই বৈঠক শেষ হলেও ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

পরবর্তী কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন হামলা চালায়। এর ফলে যে যুদ্ধবিরতি আগে থেকেই বারবার সামরিক হামলার কারণে দুর্বল হয়ে পড়েছিল, তা আরও ভঙ্গুর হয়ে পড়ে।  

এ বিষয়ে জানতে চাইলেও হোয়াইট হাউস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Related Topics

টপ নিউজ

তেহরান / যুক্তরাষ্ট্র / আলোচনা / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net