Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

আন্তর্জাতিক

দ্য ইন্ডিপেন্ডেন্ট
23 April, 2026, 12:00 pm
Last modified: 23 April, 2026, 11:59 am

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • ছয় ঘণ্টায় ৫০-এর বেশি পোস্ট, কল্পনানির্ভর মিমে মেতেছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প 
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

ট্রাম্প প্রায় সবকিছুতেই নিজের নাম বসাতে পছন্দ করেন। তার এই স্বভাবের কথা মাথায় রেখেই সম্ভবত ওই ভূখণ্ডের নাম ‘ডনিল্যান্ড’ রাখার কথা বলা হয়েছে। 
দ্য ইন্ডিপেন্ডেন্ট
23 April, 2026, 12:00 pm
Last modified: 23 April, 2026, 11:59 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে এবং তাকে নিজেদের পক্ষে টানতে অভিনব এক উপায় বের করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তারা প্রস্তাব দিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিতর্কিত দনবাস অঞ্চলের একাংশের নাম ট্রাম্পের নামানুসারে 'ডনিল্যান্ড' রাখা হোক। 

রাশিয়ার ভৌগোলিক দাবি আরও জোরালোভাবে মোকাবিলায় ট্রাম্প প্রশাসনকে রাজি করাতেই এই নাম প্রস্তাব করা হয়েছে। আলোচনার সঙ্গে যুক্ত চারজন ব্যক্তির বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একজন ইউক্রেনীয় অনুবাদক কিছুটা মজা করেই প্রথম এই নামের প্রস্তাব দিয়েছিলেন।

ট্রাম্প প্রায় সবকিছুতেই নিজের নাম বসাতে পছন্দ করেন—হোক সেটা ফেডারেল ভবন, আকাশচুম্বী অট্টালিকা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা স্মারক মুদ্রা। তার এই স্বভাবের কথা মাথায় রেখেই সম্ভবত প্রায় ৫০ মাইল দীর্ঘ ও ৪০ মাইল চওড়া ওই ভূখণ্ডের নাম 'ডনিল্যান্ড' রাখার কথা বলা হয়েছে। 

এমনকি আলোচনার সঙ্গে যুক্ত একজন ইউক্রেনীয় কর্মকর্তা চ্যাটজিপিটি ব্যবহার করে ডনিল্যান্ডের জন্য সবুজ-সোনালি রঙের একটি পতাকা এবং জাতীয় সংগীতও তৈরি করে ফেলেছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা আদৌ ওই পতাকার নকশা দেখেছেন কি না, তা স্পষ্ট নয়। 

ইউক্রেনের খনিজ সম্পদে সমৃদ্ধ দনবাস অঞ্চলের বড় অংশই এখন রুশ বাহিনীর দখলে। এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ দুই দেশের শান্তি আলোচনার অন্যতম প্রধান ইস্যু। যুদ্ধ থামাতে মস্কো ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড দাবি করছে, যা কিয়েভ মেনে নেবে না। এই ইস্যুতে তাই এখন অচলাবস্থা বিরাজ করছে।

এ অবস্থায় ইউক্রেনের আলোচকেরা প্রস্তাব দিয়েছেন যে 'ডনিল্যান্ড' এমন একটি এলাকা হতে পারে, যার পূর্ণ নিয়ন্ত্রণ কোনো পক্ষের হাতেই থাকবে না। আর এই ব্যবস্থাকে ট্রাম্পের একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরা হবে।

খবরে বলা হয়েছে, 'ডনিল্যান্ড' নামটি সরকারি কোনো নথিতে যুক্ত না হলেও শান্তি আলোচনায় এটি ব্যবহার করা হয়েছে। এমনকি ট্রাম্পের 'বোর্ড অব পিস' এই ডনিল্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে পারে—এমন একটি ধারণাও আলোচনায় তোলা হয়েছে।

জেলেনস্কির ক্ষোভ

এদিকে ট্রাম্পের দূতেরা আলোচনার জন্য বারবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গেলেও কিয়েভে না আসায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করেছেন। 

গত মাসে মিয়ামিতে ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। কিন্তু তারা কিয়েভে না আসায় জেলেনস্কি এটিকে 'অসম্মানজনক' বলে মন্তব্য করেছেন।

উইটকফ ও কুশনার ইরানের সঙ্গে শান্তি চুক্তির জন্য গঠিত মার্কিন প্রতিনিধিদলের অংশ। তারা এই আলোচনার জন্য পাকিস্তানে যাতায়াত করছেন।

জেলেনস্কি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তবে তিনি বলেন, 'যা-ই হোক না কেন, আমেরিকানদের সঙ্গে আমাদের সহযোগিতা চলমান রাখা গুরুত্বপূর্ণ।'

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে তার একটি উত্তপ্ত বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেই ইউক্রেনের নেতার কড়া সমালোচনা করেছিলেন। 

সামরিক পোশাক পরে আসায় ভ্যান্স প্রকাশ্যেই জেলেনস্কির সমালোচনা করেছিলেন। এই ঘটনার পরের আলোচনায় জেলেনস্কি অবশ্য কালো স্যুট পরে উপস্থিত হয়েছিলেন। 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইউক্রেন / রাশিয়া / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • ছয় ঘণ্টায় ৫০-এর বেশি পোস্ট, কল্পনানির্ভর মিমে মেতেছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প 
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net