Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত

আন্তর্জাতিক

রয়টার্স
13 May, 2026, 09:20 am
Last modified: 13 May, 2026, 09:27 am

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • চলে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এক দশক পর বার্ষিক পতনের মুখে ভারতের শেয়ারবাজার
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং

রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত

ভারত সরকার সোনা ও রুপা আমদানির ওপর ১০% বেসিক কাস্টমস ডিউটি এবং ৫% এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (এআইডিসি) আরোপ করেছে।
রয়টার্স
13 May, 2026, 09:20 am
Last modified: 13 May, 2026, 09:27 am
প্রতীকী ছবি: রয়টার্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এবং সোনা ও রুপার আমদানি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বুধবার এক সরকারি আদেশে এই মূল্যবান ধাতুগুলোর ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

মূলত বিদেশ থেকে সোনা ও রুপার কেনাকাটা কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যবান ধাতুর ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা দেশ। শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাজারে সোনা ও রুপার চাহিদা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আমদানি শুল্ক বাড়ানোর ফলে আবারও সোনা চোরাচালান বেড়ে যেতে পারে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারত শুল্ক কমানোর পর চোরাচালান কিছুটা কমে এসেছিল।

ভারত সরকার সোনা ও রুপা আমদানির ওপর ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (এআইডিসি) আরোপ করেছে। এর ফলে কার্যকর আমদানি কর ৬ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে দাঁড়িয়েছে।

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলেন, 'প্রত্যাশিতভাবেই সরকার চলতি হিসাবের ঘাটতি কমাতে শুল্ক বাড়িয়েছে। তবে এর প্রভাব চাহিদার ওপর পড়তে পারে, কারণ স্বর্ণ ও রুপার দাম আগেই অনেক বেড়ে গেছে।'

রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় দেশটির নাগরিকদের এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান। উল্লেখ্য, ভারত তার অভ্যন্তরীণ সোনার চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করে।

শেয়ার বাজারে আশানুরূপ মুনাফা না থাকা এবং বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় ভারতে বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার চাহিদা গত এক বছরে ব্যাপক বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (মার্চ পর্যন্ত) ভারতের গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ১৮৬ শতাংশ বেড়েছে, যার পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন।

সোনার এই লাগামহীন আমদানি নিয়ন্ত্রণ করতে ভারত সরকার কয়েক সপ্তাহ ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সোনা ও রুপা আমদানিতে ৩ শতাংশ সমন্বিত পণ্য ও পরিষেবা কর (আইজিএসটি) আরোপ করা হয়। এর ফলে ব্যাংকগুলো প্রায় এক মাসেরও বেশি সময় আমদানি বন্ধ রেখেছিল।

সরকারি কড়াকড়ির প্রভাবে গত এপ্রিল মাসে ভারতে সোনা আমদানি কমে প্রায় ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বর্তমানে ব্যাংকগুলো ৩ শতাংশ কর দিয়ে পুনরায় আমদানি শুরু করলেও নতুন করে শুল্ক ১৫ শতাংশ করায় আমদানির পরিমাণ আবারও কমে যেতে পারে বলে মনে করছেন বুলিয়ন ব্যবসায়ীরা [মূল্যবান ধাতুর ব্যবসায়ী]।

মুম্বাইভিত্তিক একটি বেসরকারি ব্যাংকের এক বুলিয়ন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'শুল্ক বেড়ে যাওয়ায় এখন অবৈধ পথে বা চোরাচালানের মাধ্যমে সোনা আনার প্রবণতা বাড়তে পারে। বর্তমান চড়া মূল্যে চোরাকারবারিরা সোনা পাচার করে বিপুল মুনাফা করার সুযোগ পাবে, যা অবৈধ বাজারকে আবারও চাঙ্গা করে তুলবে।'

 

Related Topics

টপ নিউজ

ভারত / সোনা / রুপা / আমদানি শুল্ক / রুপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • চলে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এক দশক পর বার্ষিক পতনের মুখে ভারতের শেয়ারবাজার
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net