Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
শুক্রবার ওমানে পারমাণবিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: আরাগচি

আন্তর্জাতিক

আল জাজিরা
05 February, 2026, 12:05 pm
Last modified: 05 February, 2026, 12:05 pm

Related News

  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

শুক্রবার ওমানে পারমাণবিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: আরাগচি

এর আগে বৈঠকের স্থান ও ধরন নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্যের কারণে বৈঠক নিয়ে জটিলতা দেখা দিয়েছিল
আল জাজিরা
05 February, 2026, 12:05 pm
Last modified: 05 February, 2026, 12:05 pm
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল শুক্রবার ওমানে পারমাণবিক বৈঠকে বসতে রাজি হয়েছে।

এর আগে বৈঠকের স্থান ও ধরন নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্যের কারণে বৈঠক নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। তবে বুধবার রাতে আরাগচি ঘোষণা করেন, শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে স্থানীয় সময় সকাল ১০টায় আলোচনা শুরু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরাগচি লিখেছেন, 'প্রয়োজনীয় সব আয়োজন করার জন্য আমি আমাদের ওমানি ভাইদের কাছে কৃতজ্ঞ।'

এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তিনি আরাগচিকে 'ন্যায্য ও সমান আলোচনা চালিয়ে যাওয়ার' নির্দেশ দিয়েছেন।

আসোসিয়েটেড প্রেসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পূর্বের পরিকল্পনা অনুযায়ী ওমানে ইরানের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনায় অংশ নেবে, তুরস্কে নয়।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র আল জাজিরাকে জানান, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের সামনে আলোচনার মূল নীতিমালার একটি কাঠামো উপস্থাপন করেছেন। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে সীমিত করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, প্রস্তাবিত কাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ এবং অঞ্চলে ইরানের মিত্রদের অস্ত্র সরবরাহের বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

গত মাসে ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব সাগরে সৈন্য সমাবেশের নির্দেশ দেন। পুরো অঞ্চল তখন ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ছিল। ঠিক সেই পরিস্থিতিতেই এই আলোচনার খবর আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নয়, আরও বেশ কিছু উদ্বেগ নিয়ে আলোচনা করতে চায়। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অঞ্চলজুড়ে প্রক্সি নেটওয়ার্কের প্রতি সমর্থন এবং 'নিজ দেশের জনগণের প্রতি আচরণের' বিষয়গুলো।

তিনি সাংবাদিকদের বলেন, 'ধর্মীয় স্তরে ইরানের নেতৃত্ব ইরানের জনগণকে প্রতিফলিত করে না। দেশটি যারা চালায় এবং যারা সেখানে বসবাস করে—তাদের মধ্যে এত বড় পার্থক্য অন্য কোনো দেশের ক্ষেত্রে দেখা যায় না।'

১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। যদিও গত জুনে ওমানের রাজধানীতে দুই দেশের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল, ইসরায়েল ইরানে হামলা চালালে সেই প্রক্রিয়া থমকে যায়। পরে যুক্তরাষ্ট্রও অল্প সময়ের জন্য সেই যুদ্ধে অংশ নেয় এবং ইরানের কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায়।

Related Topics

টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র / পারমাণবিক আলোচনা / আব্বাস আরাগচি / ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net