Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
20 May, 2026, 01:40 pm
Last modified: 20 May, 2026, 01:54 pm

Related News

  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন

বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চার ভাইয়ের মরদেহ।
টিবিএস রিপোর্ট 
20 May, 2026, 01:40 pm
Last modified: 20 May, 2026, 01:54 pm
ছবি: ফোকাস বাংলা নিউজ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইকে একসঙ্গে দাফন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বন্দেরাজার পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চার ভাইয়ের মরদেহ। মাস্কাট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৭২২) মরদেহগুলো দেশে আনা হয়। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন। পরে সরকারের ব্যবস্থাপনায় ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়। বুধবার ভোর ৫টার দিকে মরদেহগুলো বাড়িতে পৌঁছায়।

নিহতরা হলেন- রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তাদের মধ্যে রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। দুই ছোটভাই ছিলেন অবিবাহিত। নিহতদের মধ্যে দুজনের গত ১৫ মে দেশে ফেরার কথা ছিল।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়ির সামনে সারি করে রাখা চারটি খাটিয়া ঘিরে স্বজন, প্রতিবেশী ও দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড় দেখা যায়। কান্না আর শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ।

পরিবার জানায়, চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোটজনের বয়স যখন মাত্র দুই বছর, তখন তাদের বাবা মারা যান। পরে মা কষ্ট করে সন্তানদের বড় করেন। প্রায় ১২ বছর আগে মেজভাই প্রথম ওমানে যান। পরে একে একে বাকি তিন ভাইকেও সেখানে নিয়ে যান। ওমানে তারা গাড়ি ওয়াশিংয়ের দুটি দোকান পরিচালনা করতেন। কয়েক বছরে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে চার বছর আগে ৩০ শতক জায়গা কিনে নতুন বাড়ি নির্মাণ শুরু করেন তারা। তবে বাড়িটির নিচতলার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি মেজভাই শাহেদুল ইসলাম বিয়ে করেছিলেন। মাত্র আট মাস আগে বিয়ের পর তিনি আবার ওমানে ফিরে যান। চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনায় তাদের মা ভেঙে পড়েছেন। একমাত্র জীবিত ভাই এনামুল হক, যিনি একটি মাদ্রাসার শিক্ষক, জানাজার আগে মাইকে ভাইদের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, জানাজায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ অংশ নেন। মাঠ ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

মরিয়ম নগর ইউনিয়নের বাসিন্দা ও শিক্ষক জাকের হোসেন বলেন, 'একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনা আগে কখনো শুনিনি। মনটা মানছিল না। তাই দেখতে এসেছি। পরিবারটি কীভাবে এই শোক সামলাবে, সেটাই ভাবছি।'

গত ১২ মে রাতে ওমানের আল মিলাদ্দাহ এলাকায় একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে ওমান রয়্যাল পুলিশ। ময়নাতদন্ত শেষে পুলিশ জানিয়েছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সরকার মরদেহ পরিবহনের সম্পূর্ণ কার্গো খরচ বহন করেছে। এছাড়া ওমান চট্টগ্রাম সমিতি হাসপাতালের হিমঘর বিল, কাফনের কাপড়, গোসলসহ আনুষঙ্গিক সব ব্যয় বহন করেছে এবং পরিবারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।
 

Related Topics

টপ নিউজ

ওমান / প্রবাসী ৪ ভাই / গাড়ির বিষাক্ত গ্যাস / মৃত্যু / চট্টগ্রাম / রাঙ্গুনিয়া / দেশে পৌঁছেছে / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / দাফন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net