Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
অক্টোবরেই ঘেরাও আন্দোলনে যাচ্ছে বিএনপি

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
03 October, 2023, 11:55 am
Last modified: 03 October, 2023, 03:59 pm

Related News

  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের
  • ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদমন্ত্রী
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই মার্কিন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: খালেদ হোসেন
  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?

অক্টোবরেই ঘেরাও আন্দোলনে যাচ্ছে বিএনপি

বিএনপি সূত্রে জানা যায়, ৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা নতুন কর্মসূচি দিচ্ছে তারা। ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত পূজার সময় কর্মসূচি দিবে না দলটি। ২৪ তাখের পর থেকেই চূড়ান্ত ‘ডু অর ডাই’ আন্দোলন করার পরিকল্পনা তাদের।
জয়নাল আবেদীন শিশির
03 October, 2023, 11:55 am
Last modified: 03 October, 2023, 03:59 pm

সরকার পতনের এক দফা দাবিতে অক্টোবর মাসেই সচিবালয়, নির্বাচন কমিশন ভবন, আদালত ইত্যাদি সাংবিধানিক প্রতিষ্ঠান ঘেরাও করার পরিকল্পনা করছে বিএনপি। অক্টোবরের মাঝামাঝিতে এই ঘোষণা আসতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে। 

বিএনপি সূত্রে জানা যায়, ৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা নতুন কর্মসূচি দিচ্ছে তারা। ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত পূজার সময় কর্মসূচি দিবে না দলটি। ২৪ তাখের পর থেকেই চূড়ান্ত 'ডু অর ডাই' আন্দোলন করার পরিকল্পনা তাদের।

তখন পর্যায়ক্রমে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাওসহ টানা অবস্থান কর্মসূচিতে যেতে পারে বিএনপি। 

পাশাপাশি রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে। 

বিএনপির নেতারা জানায়, এ চূড়ান্ত ঘেরাও কর্মসূচি ঘোষণার আগে ১৮ অক্টোবরের দিকে ঢাকায় বড় সমাবেশ করে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিতে পারে বিএনপি। 

ঘেরাও আন্দোলনের পরবর্তীতে দেশব্যাপী অবরোধ, ধর্মঘটের মতো দেশ অচল করার কঠোর কর্মসূচি আসতে পারে। সবশেষে পরিস্থিতি বুঝে হরতাল কর্মসূচিতে যাবে বিএনপি। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "সরকারের আচরণের ওপর নির্ভর করবে আমাদের আন্দোলন কতটুকু শান্তিপূর্ণ থাকবে। সরকারের আচরণ কঠোর হলে কর্মসূচিও কঠোর হবে। সরকার পতনের আন্দোলন তো আর প্রচলিত নিয়ম-কায়দা মেনে হয় না। চূড়ান্ত সময়ে মাঠের পরিস্থিতি বিবেচনায় আন্দোলনের গতিপথ নির্ণয় করা হবে।"

এদিকে চলমান বিএনপির সমাবেশ,রোডমার্চ ইত্যাদি কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও জনসমাগম বেড়েছে কিছুটা। মামলা-হামলায় নিষ্ক্রিয় নেতাকর্মীরাও সক্রিয় হয়েছেন বলে মনে করছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতারা জানান, মার্কিন ভিসা নীতি ঘোষণার পরই বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকর হচ্ছে- এমন ঘোষণায় নেতাকর্মীরা আরো বেশি চাঙ্গা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল টিবিএসকে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের এ ঘোষণা চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে অনেক বেশি বেগবান করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধারে সম্পৃক্ত জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে।"

গত ২৫ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরান ঢাকায় এক সমাবেশে বলেছেন, "এক আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সবিবালয়ে ব্যাপক আলোচনা চলছে, প্রশাসনে উৎকণ্ঠা।'' 

এদিকে গত ১ অক্টোবর ময়মনসিংহের বগার বাজারে বিএনপির রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, "আজকে আমরা রাজপথে নেমেছি। সরকার যতক্ষণ পর্যন্ত না পদত্যাগপত্র জমা দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।"

একই রোডমার্চে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। আগামী দিনে এই লড়াই হবে, এই লড়াইয়ে আমাদের জিততে হবে।"

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের
  • ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদমন্ত্রী
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই মার্কিন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: খালেদ হোসেন
  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net