Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বুভুক্ষু বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আসছে কয়লার চালান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2023, 11:10 pm
Last modified: 10 June, 2023, 11:35 pm

Related News

  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট চরমে, বিশ্বজুড়ে বাড়ছে কয়লার চাহিদা
  • এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান

বুভুক্ষু বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আসছে কয়লার চালান

টিবিএস রিপোর্ট
10 June, 2023, 11:10 pm
Last modified: 10 June, 2023, 11:35 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক প্রচেষ্টার সুবাদে সরবরাহকারীদের কাছ থেকে কয়লার চালান পেতে শুরু করেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। এর ফলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সংকট কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

ডলারের চাপ থাকা সত্ত্বেও বিদ্যুৎকেন্দ্রগুলো আগের চুক্তি থেকে কয়লা সরবরাহ পেতে শুরু করেছে। যেমন শনিবারই ইন্দোনেশিয়া থেকে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬,৬২০ মেট্রিক টন কয়লার একটি চালান মোংলা বন্দরে পৌঁছেছে।

অন্যদিকে কয়লা সংকটের কারণে একের পর এক দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়া পায়রা ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটিও নতুন ঋণপত্রের আওতায় ২৫ জুনের মধ্যে কয়লার চালান পাবে বলে আশা করা হচ্ছে।

এখনও পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে থাকা অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ ওই কেন্দ্রগুলোর প্রি-কমিশনিংয়ের কয়লাও আসছে।

গত সপ্তাহের শেষে ঢাকায় কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, দেশের অন্যান্য জেলা ও গ্রামাঞ্চলে দীর্ঘক্ষণ লোডশেডিং হয়েছে বলে জানা গেছে। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংও হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়া ও লোডশেডিং পরিস্থিতি খারাপ হওয়ার পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত ৪ জুন দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তিনি আরও জানান, কয়লা ও গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ 'কেবল অল্প সময়ের জন্য'।

২৬ জুনের মধ্যে ফের উৎপাদন শুরু করবে পায়রা

ডলার সংকটে আমদানি বিল দিতে না পারায় সৃষ্ট কয়লার ঘাটতির কারণে ৫ জুন সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পায়রা ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র।

উৎপাদন বন্ধ হওয়ার আগে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট দৈনিক প্রতিঘণ্টায় প্রায় ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।

বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালানোর জন্য প্রতিদিন প্রায় ১০,০০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন।

তবে বিদ্যুৎকেন্দ্রটি এপ্রিলে নতুন ঋণপত্র খুলতে না পারায় এবং আগের আমদানি বিলটি পরিশোধ করতে না পারায় কেন্দ্রটিকে গত ২৫ মে একটি ইউনিটে এবং ৫ জুন দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হয়।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক ও পরিচালন প্রতিষ্ঠান বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার শাহ আবদুল মওলা বলেছেন, তারা ২৫ জুনের মধ্যে ৩৭,০০০ মেট্রিক টন কয়লার একটি চালান পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, 'আশা করছি ২৬ জুন থেকে বিদ্যুৎকেন্দ্রটি ফের উৎপাদন শুরু করবে। আর শিপমেন্ট শিডিউল অনুসারে আমরা পরের মাসেও উৎপাদন চালিয়ে যেতে পারব।'

রামপালে নিয়মিত উৎপাদন চলবে

প্রচণ্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদা যখন ক্রমেই বাড়ছিল. তখন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিট কয়লা সংকটের কারণে গত জানুয়ারি ও এপ্রিলে দুইবার বন্ধ হয়েছিল।

এখন ন্যূনতম পরিমাণ কয়লা থাকায় ও সামনে আরও কয়লা আসার কারণে কেন্দ্রটি উৎপাদন চালিয়ে যেতে প্রস্তুত।

শনিবার (১০ জুন) সকালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬,৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বর্তমানে কেন্দ্রটিতে প্রায় ৪৬,০০০ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

'এছাড়া আরও ৪৮,০০০ মেট্রিক টন কয়লার জন্য এলসি খোলা হয়েছে যা পরে আসবে,' বলেন তিনি।

বর্তমানে কেন্দ্রটি প্রতিদিন প্রায় ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এই বিদ্যুৎকেন্দ্রের দৈনিক কয়লার চাহিদা প্রায় ৩,০০০ মেট্রিক টন বলে জানান আনোয়ারুল আজিম।

১৮ জুন ফের চালু হবে এসএস পাওয়ার

ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১,০০০ মেগাওয়াটের বেশি হয়েছে — এর মধ্যে কয়লাভিত্তিক কোম্পানিটির দ্বিতীয় ইউনিটের ট্রায়াল রানের ৩০০ মেগাওয়াট রয়েছে। তবে কয়লার সংকটের কারণে স্থানীয় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রটি প্রি-কমিশনিং টেস্ট উৎপাদনের সময় বন্ধ হয়ে যেতে বাধ্য হয়।

বন্ধ হওয়ার আগে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভিত্তিতে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।

এসএস পাওয়ারের সাইট প্রজেক্ট ম্যানেজার ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. ফয়জুর রহমান বলেছেন, ১৮ জুনের মধ্যে কয়লার একটি চালান পাওয়ার আশা করছেন তারা। কাজেই তাদের বিদ্যুৎকেন্দ্রটি ফের উৎপাদনের জন্য প্রস্তুত হবে।

উপরোক্ত বিদ্যুৎকেন্দ্রগুলো ছাড়াও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল)-এর মালিকানাধীন বরিশাল ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছে।

Related Topics

টপ নিউজ

কয়লা / বিদ্যুৎ উৎপাদন / পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র / রামপাল বিদ্যুৎকেন্দ্র / বিদ্যুৎ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট চরমে, বিশ্বজুড়ে বাড়ছে কয়লার চাহিদা
  • এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net