Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 04:55 pm
Last modified: 03 May, 2026, 05:02 pm

Related News

  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • স্থানীয় কয়লা, গ্যাস ও সৌরবিদ্যুৎকে গুরুত্ব দিয়ে সরকারের নতুন জ্বালানি রোডম্যাপ
  • গ্যাস সংকটে বিকল্প জ্বালানির দাবি: কী বলছেন এলপিজি ব্যবসায়ীরা
  • ৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান

রোববার (৩ মে) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 04:55 pm
Last modified: 03 May, 2026, 05:02 pm
ফাইল ছবি/সংগৃহীত

এপ্রিলের শুরুতে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ ও বিদ্যুতের উচ্চ চাহিদার সময়ে জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ২০২৬ সালের এপ্রিল মাসে এই বিদ্যুৎকেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও (কিলোওয়াট ঘণ্টা) বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে।

রোববার (৩ মে) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি এপ্রিল মাসজুড়ে গড়ে প্রায় ৮০ শতাংশ 'প্ল্যান্ট লোড ফ্যাক্টর' বজায় রেখে সফলভাবে পরিচালিত হয়েছে। বিশেষ করে এপ্রিলের প্রথম সপ্তাহে, যখন তীব্র গরমে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন কেন্দ্রটি ৯৭ শতাংশ পিএলএফ-এ বিদ্যুৎ উৎপাদন করেছে।

বিআইএফপিসিএল আরও জানায়, গত মাসে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি যোগান দিয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র, যা জাতীয় গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হয়েছে। এ নিয়ে কেন্দ্রটি পাঁচবার মাসিক ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করল, যা এর ধারাবাহিক সক্ষমতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ।

তীব্র গরমের কারণে গত এপ্রিলে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল, যা উৎপাদন কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে রামপাল কেন্দ্রের পারফরম্যান্স নিয়ে বিআইএফপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারি বলেন, 'চাহিদার শীর্ষ সময়ে প্রায় ৮০ শতাংশ পিএলএফ-এ কেন্দ্রটি পরিচালনা করা আমাদের ধারাবাহিক ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সক্ষমতাকেই তুলে ধরে। এই পর্যায়ের সাফল্য মূলত শক্তিশালী অপারেশনাল চর্চা এবং টিমের সমন্বিত প্রচেষ্টার ফল।"

তিনি আরও উল্লেখ করেন, এই বিদ্যুৎকেন্দ্রটি এখন ভারতের এনটিপিসি-এর সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলীদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এনটিপিসি বর্তমানে কেন্দ্রটিকে কারিগরি পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছে।

রামনাথ পূজারি বলেন, 'এই সহযোগিতা কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং টেকনিক্যাল এক্সিলেন্স অর্জনে আমাদের মধ্যকার শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন।'

Related Topics

টপ নিউজ

রামপাল বিদ্যুৎকেন্দ্র / জাতীয় গ্রিড / বিদ্যুৎ উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • স্থানীয় কয়লা, গ্যাস ও সৌরবিদ্যুৎকে গুরুত্ব দিয়ে সরকারের নতুন জ্বালানি রোডম্যাপ
  • গ্যাস সংকটে বিকল্প জ্বালানির দাবি: কী বলছেন এলপিজি ব্যবসায়ীরা
  • ৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net