Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বেশি রেটে রেমিট্যান্স সংগ্রহ না করতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে এবিবি-বাফেদা

অর্থনীতি

তন্ময় মোদক
26 January, 2023, 10:45 am
Last modified: 26 January, 2023, 11:30 am

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • ৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

বেশি রেটে রেমিট্যান্স সংগ্রহ না করতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে এবিবি-বাফেদা

এবিবি ও বাফেদার এক যৌথ সভায় রেমিট্যান্সের ডলারে ১০৭ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল
তন্ময় মোদক
26 January, 2023, 10:45 am
Last modified: 26 January, 2023, 11:30 am
প্রতীকি ছবি

নির্ধারিত রেটের চেয়ে বেশি রেট দিয়ে রেমিট্যান্সের ডলার সংগ্রহ না করতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।

এর আগে এবিবি ও বাফেদার এক যৌথ সভায় রেমিট্যান্সের ডলারে ১০৭ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

গত ১৮ জানুয়ারি এবিবি-বাফেদার যৌথ সভায় ব্যাংকগুলোর এমডিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন। সেখানে বেশ কয়েকটি ব্যাংকের এমডি অভিযোগ করেন, বেশ কয়েকটি ব্যাংক নির্ধারিত রেটের চেয়ে বেশি রেটে রেমিট্যান্স আনছেন। 

সভার একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যাংক বেশি রেট দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করছে। সভাতে ব্যাংকগুলোকে এমন না করতে সতর্ক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের এমডি টিবিএসকে বলেন, "এবিবি ও বাফেদা নিশ্চিত হয়েছে যে, কিছু ব্যাংক রেমিট্যান্সের ডলার আনায় বেশি রেট দিচ্ছে। এজন্যই সভায় বিষয়টি এসেছে। এছাড়া একটি চিঠিও সদস্য ব্যাংকগুলোর এমডি ও সিইওদের কাছে পাঠানো হয়েছে।"

১৯ জানুয়ারি পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, "বারবার বলা সত্ত্বেও কিছু ব্যাংক এখনও বাফেদা-এবিবি এর যৌথ সিদ্ধান্ত লঙ্ঘন করে প্রতি মার্কিন ডলারে ১০৭ টাকার বেশি রেমিট্যান্স সংগ্রহ করছে। ফলস্বরূপ, নিয়মে সম্মতিকারী ব্যাংকগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। নন-কমপ্লায়েন্ট ব্যাংকগুলোর এই ধরনের কার্যকলাপ ইন্টারব্যাংক ফরেক্স বাজার শৃঙ্খলা উন্নয়নে একটি গুরুতর বাধা তৈরি করছে। উল্লেখ্য যে, এই ধরনের লঙ্ঘন কেন্দ্রীয় ব্যাংকের কাছেও গ্রহণযোগ্য নয়, তাই এটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।"

সেখানে ব্যাংকগুলোকে সতর্ক করে আরো বলা হয়েছে, "সমস্ত এডি ব্যাংককে অবশ্যই বাফেদা এবং এবিবি'র যৌথ সভায় গৃহীত বা নেওয়া সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। কোনো ব্যাংক যদি এসব নিয়ম লঙ্ঘন করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে, বাফেদা এবং এবিবি ভবিষ্যতে নন-কমপ্লায়েন্ট ব্যাংকের সাথে থাকবে না।"

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন টিবিএসকে বলেন, "মিটিংয়ে সব ব্যাংককে নির্দিষ্ট হারে রেমিট্যান্স সংগ্রহের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই যেন সেটি মেনে চলার চেষ্টা করে, সেটিই সভায় বলা হয়েছে।"

Related Topics

টপ নিউজ

এবিবি / বাফেদা / রেমিট্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • ৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net