এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৩.৫ শতাংশ। ২০২৫ সালের একই মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৭৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এমন তথ্য উঠে এসেছে।
এ বছরের মার্চ মাসে ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে, যা ছিল এযাবাৎকালে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স। আগের মাসের তুলনায় এপ্রিলে কমলেও—মূলত মার্চে রেমিট্যান্স বেশি এসেছিল রোজা ও ঈদ উপলক্ষে।
ব্যাংকাররা বলছেন, দেশে প্রতিমাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে, যা আমাদের জন্য ভালো দিক। অর্থাৎ প্রবাসীরা হুন্ডির বাহিরে গিয়ে এখন ব্যাংকিং চ্যানলে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
তারা বলেন, চলতি মে মাসেও রেমিট্যান্সের প্রবাহ বাড়বে কারণ এই মাসের শেষ দিকে কুরবানির ঈদ রয়েছে। হুন্ডি মার্কেট ও ব্যাংক রেটের পার্থক্য কমে আসায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
