Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভ্যাকসিন সংকটে আর্মেনিয়ায় পাড়ি জমাচ্ছেন ইরানিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 July, 2021, 04:50 pm
Last modified: 17 July, 2021, 05:06 pm

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

ভ্যাকসিন সংকটে আর্মেনিয়ায় পাড়ি জমাচ্ছেন ইরানিরা

টিকা কেন্দ্রিক পর্যটনকে আর্মেনীয় কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করলেও ইরানি পর্যটকদের চাপের কারণে তারা বিভিন্ন বিধিনিষেধ জোরদার করেছে।
টিবিএস ডেস্ক
17 July, 2021, 04:50 pm
Last modified: 17 July, 2021, 05:06 pm
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের জন্য অপেক্ষারত প্রার্থীদের দীর্ঘ লাইন। ছবি: এপি

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের জনসাধারণের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার তাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দ্রুত সংক্রামক, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ইরানের হাসপাতালগুলো। কিন্তু কোভিড প্রতিরোধে দেশটির সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ। যথাযথ সুরক্ষা না পাওয়ায় বহু ইরানি নাগরিক এবার নিজেরাই নিজেদের জীবনরক্ষার যুদ্ধে নেমেছেন। দলে দলে ইরানের নাগরিকরা প্রতিবেশী দেশ আর্মেনিয়ায় যাওয়া শুরু করেছেন।

সাবেক এই সোভিয়েত ককেশাস দেশটিতে ভ্যাকসিন গ্রহণে অনাগ্রহ চলার মধ্য দিয়েই ঢিমেতালে টিকাদান কর্মসূচি লক্ষ্য করা গেছে। ফলে কর্তৃপক্ষ বিদেশি পর্যটকদের ভ্যাকসিন ডোজ দিচ্ছেন যা ইরানিদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

তেহরানের একটি বাস স্টপে ২৩ বছর বয়সী স্বর্ণকার আহমেদ রাজা বাঘেরি নিজের ডায়াবেটিসে আক্রান্ত মায়ের দিকে ইঙ্গিত করে বলেন, "আমি যত দ্রুত সম্ভব তাকে টিকা দেওয়াতে চাই।" ২০ ঘন্টার দীর্ঘ ভ্রমণের পর তিনি মায়ের সাথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে গিয়ে পৌঁছেছেন।  

বাঘেরির চাচা ইতোমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন আর্মেনিয়ায় এবং খুব শিগগির দ্বিতীয় ডোজও পাবেন। বাস ও প্লেনে করে ইরানিদের সদলবলে আর্মেনিয়া চলে যাওয়ার ঘটনা উঠে এসেছে ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

আর্মেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানান, তার দেশে টিকা নেয়া এক লাখ ১০ হাজার জনের মধ্যে অর্ধেকই বিদেশী নাগরিক। এই মুহূর্তে আর্মেনিয়া অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়ান স্পুটনিক ভি এবং চীনা করোনাভ্যাক ভ্যাকসিন প্রদান করছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর শিকার হয়েছে ইরান। দেশটির মোট ৮৪ মিলিয়ন জনসংখ্যার ২ শতাংশেরও কম মানুষ পূর্ণাঙ্গ ভ্যাকসিন ডোজ পেয়েছেন।

নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান রাশিয়া ও চীনের কাছ থেকে কিছু ভ্যাকসিন আমদানি করেছে। বৈশ্বিক কোভ্যাক্স প্রোগ্রামেও যুক্ত আছে তারা। নিজেরা দেশে তিনটি ভ্যাকসিন উদ্ভাবন করলেও, সব মিলিয়ে নাগরিকদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না ইরান। স্বাস্থ্যসেবার বাইরে এবং ষাটের কম বয়সী মানুষদের তারা এখনও ভ্যাকসিন দিতে পারেনি। ইরান সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে তারা গণ টিকাদান কর্মসূচি শুরু করবে।

কিন্তু ইরানিদের অনেকেই ভ্যাকসিন পেতে এতদিন অপেক্ষা করতে রাজি নন। তেহরানে ৩৯ বছর বয়সী গার্মেন্ট কর্মী আলী সাঈদি জানালেন, কর্তৃপক্ষ এর আগেও একাধিকবার তাদের গণ টিকাদান কর্মসূচির সময় পিছিয়েছে; তাই তিনি যেভাবেই হোক আর্মেনিয়া গিয়েই টিকা নিবেন।

অন্যদিকে, ২৭ বছর বয়সী সচিব বাহারেহ খানাইয়ের মতে, ইরানি কর্তৃপক্ষ টিকা দিতে যে কঠিন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে; তা সহজ করতেই এই ভ্রমণ করছেন ইরানিরা। তিনি একে দেশের উপকার হিসেবেই দেখছেন।

এখন পর্যন্ত ঠিক কতজন ইরানি নাগরিক ভ্যাকসিন নিতে আর্মেনিয়া গিয়েছেন, তা সঠিক জানা যায়নি। তবে প্রতিদিন ডজন ডজন বাস, ট্যাক্সি ও ফ্লাইটে করে প্রায় ৫০০ জন সীমান্ত পার হচ্ছেন। এয়ারলাইগুলো ইরান থেকে ইয়েরেভানে সপ্তাহে তিনটি করে ফ্লাইট রেখেছে, বাসভাড়াও হয়েছে দ্বিগুণ। করোনায় যেসব ট্রাভেল এজেন্ট ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, হুট করে তাদেরও চলছে রমরমা ব্যবসা।

অন্যদিকে, ইরানিদের চাপে পড়ে আর্মেনিয়ার করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রচণ্ড ভিড় সৃষ্টি হয়েছে। ইরানি আধাসরকারি সংবাদ সংস্থা 'ইলিনা' জানিয়েছে, প্রচন্ড গরমে সেখানে অজ্ঞান হয়ে পড়ছেন বহু মানুষ।

ইয়েরেভান থেকে ১০০ মাইল দূরে শত শত ইরানি ভ্যাকসিনের জন্য লাইন দিয়েছেন এবং কেউ কেউ রাস্তায় শুয়েও জায়গা দখল করেছেন।

আর্মেনীয় রাজধানীতে ভ্যাকসিন পাওয়ার পর আনন্দিত ইরানিদের রাস্তায় নেমে ফারসি গানের তালে নাচতে ও আনন্দ করতে দেখা গেছে।

আর্মেনীয় স্বাস্থ্যমন্ত্রী আনাহিত আভানেসিয়ান সাংবাদিকদের বলেন, "আমরা ভাবতেও পারিনি যে আমাদের এই মানবসেবামূলক কার্যক্রম এতটা জনপ্রিয় হবে এবং এত এত বিদেশি এখানে ভ্যাকসিন নিতে আসবেন। আমাদের নাগরিকরা অবশ্যই অগ্রাধিকার পাবে; কিন্তু আমি আবারও বলছি, মহামারি কোনো নাগরিকত্ব মানে না।"

তবে টিকাদানমূলক পর্যটনকে আর্মেনীয় কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করলেও, ইরানি পর্যটকদের চাপের কারণে তারা বিভিন্ন বিধিনিষেধ জোরদার করতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে আর্মেনিয়া জানিয়েছে যে, একজন বিদেশি নাগরিক ইয়েরেভানের ৫ টি অ্যাস্ট্রাজেনেকা মোবাইল ক্লিনিক থেকে শুধু এক ডোজ নিতে পারবেন। সেই সাথে দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে বিদেশি নাগরিককে টিকা নেয়ার আগে অন্তত ১০ দিন আর্মেনিয়ায় থাকতে হবে।    

কিন্তু আর্মেনিয়া ভ্রমণে আগ্রহীদের সংখ্যা বাড়ায় বেড়ে গেছে যাতায়াত খরচ। ফলে, এখন আর সকল শ্রেণীর ইরানি নাগরিক সেখানে যেতে পারছেন না, বরং অপেক্ষাকৃত ধনীরাই যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এর ফলে এখানে এক ধরনের শ্রেণীবৈষম্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: আরব নিউজ 

Related Topics

টপ নিউজ

ইরান ভ্যাকসিন / ইরান / আর্মেনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net