Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
17 June, 2026, 10:20 am
Last modified: 17 June, 2026, 10:22 am

Related News

  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প

ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এসময় ট্রাম্প বলেন, ইসরায়েলি নেতাকে ‘লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে’।
আল জাজিরা
17 June, 2026, 10:20 am
Last modified: 17 June, 2026, 10:22 am
ছবি: এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার ধারণা ইরানে এখন 'যৌক্তিক নেতৃত্ব' রয়েছে এবং যেসব নেতারা 'সম্পূর্ণ অযৌক্তিক' ছিলেন তারা 'এখন আর নেই'; কারণ যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বহু ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। 

ট্রাম্প ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ শীর্ষ সম্মেলন সফরকালে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে অস্বাভাবিকভাবে সমালোচনামূলক মন্তব্য করে ইসরায়েলকে ভর্ৎসনা করেন। এসময়ই তিনি ইরানের নেতৃত্ব সম্পর্কে এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সঙ্গে তার 'চমৎকার সম্পর্ক' রয়েছে, তবে ইসরায়েলি নেতাকে 'লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে'।

শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইসরায়েল 'অত্যন্ত দীর্ঘ সময় ধরে' হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং এতে 'অনেক মানুষ নিহত হচ্ছে'।

তিনি বলেন, 'কাউকে খুঁজছেন বলে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করে দেওয়ার প্রয়োজন নেই। কারণ ওই সব ভবনে অনেক মানুষ থাকে—এবং তারা সবাই হিজবুল্লাহ নয়।'

তিনি আরও বলেন, 'আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছিলাম যে হিজবুল্লাহকে মোকাবিলার দায়িত্ব সিরিয়ার কাছে ছেড়ে দিতে। কারণ সত্যি বলতে, আমার মনে হয় তারা এ কাজ আরও ভালোভাবে করতে পারত।'

রোববার বৈরুতে ইসরায়েলের একটি হামলা ইরানের সঙ্গে চলমান সূক্ষ্ম আলোচনাকে ভেস্তে দেওয়ার আশঙ্কা তৈরি করলে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

তিনি তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে লিখেছিলেন যে হামলাটি 'ঘটা উচিত ছিল না, বিশেষ করে এমন একটি বিশেষ দিনে, যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এতটা কাছাকাছি পৌঁছে গেছি'।

মঙ্গলবার তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের 'দুই ঘণ্টা আগে' বৈরুতে ইসরায়েলের হামলা তার 'ভালো লাগেনি'।

তিনি বলেন, 'আমি তাদের সেটা জানিয়েছি। আমার এটি ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি।'

ইসরায়েল যদি লেবাননে আরও হামলা চালায়, তবুও যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি টিকে থাকতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'পারবে।'

তিনি বলেন, 'আমি এটিকে একটি ছোটখাটো যুদ্ধ হিসেবে দেখি। ইরানই বড় বিষয়, কিন্তু বাইরে একটি ছোট সমস্যা সবসময় মাথাচাড়া দিয়ে ওঠে, আর সেটি হলো হিজবুল্লাহ।'

ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, দেশটি যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তাহলে 'ভয়াবহ বিপর্যয় নেমে আসবে'।

তিনি বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি নিশ্চিত করবে যে হয় দেশটি 'পারমাণবিক অস্ত্র পাবে না', অন্যথায় 'তারা ধ্বংস হয়ে যাবে'।

ট্রাম্প বলেন, 'এই চুক্তি পারমাণবিক অস্ত্রের পথে একটি প্রাচীর।'

তিনি আরও বলেন, 'আমার কাছে সত্যিকার অর্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইরান কখনও পারমাণবিক অস্ত্রের মালিক হবে না, এবং এই চুক্তিতে সেটি অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে।'

অন্যদিকে, ইরানি কর্মকর্তারা বছরের পর বছর ধরে বারবার বলে আসছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই এবং তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকটি শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর পর দুই পক্ষের কাছে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিন সময় থাকবে।

ট্রাম্প এ বিষয়ে বলেন, আলোচনার দ্বিতীয় ধাপটি 'আসলে আরও সহজ' হওয়া উচিত।

Related Topics

টপ নিউজ

ইরান / যৌক্তিক নেতৃত্ব / মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / নেতানিয়াহু / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net