Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2026, 05:45 pm
Last modified: 10 May, 2026, 06:03 pm

Related News

  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়া সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, 'উপাচার্যের কার্যক্রমে শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য আমাদের সবার হক নষ্ট করছেন। সার্বিক বিষয় নিয়ে উপাচার্যকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।' 
টিবিএস রিপোর্ট
10 May, 2026, 05:45 pm
Last modified: 10 May, 2026, 06:03 pm
ছবি: সংগৃহীত

পদোন্নতি ইস্যুকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনিক দুই গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি চেয়েছেন দুই শিক্ষক। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল এবং সিন্ডিকেট সদস্যের পদ থেকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার উপাচার্যের কাছে পৃথকভাবে অব্যাহতিপত্র জমা দিয়েছেন। অব্যাহতির আবেদনে তারা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। 

আজ রোববার (১০ মে) দুপুরে তারা এসব অব্যাহতিপত্র জমা দেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষক। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন সময়ে উপাচার্য তাদের আশ্বাস দিলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। 

এ পরিস্থিতিতে গতকাল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, সংবিধি প্রণয়ন ছাড়া শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব নয়। ওই সিদ্ধান্তের একদিন পরই প্রশাসনিক দায়িত্ব থেকে দুই শিক্ষকের সরে দাঁড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। 

প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়া সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, 'উপাচার্যের কার্যক্রমে শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য আমাদের সবার হক নষ্ট করছেন। সার্বিক বিষয় নিয়ে উপাচার্যকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।' 

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, 'তানভীর কায়ছার সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন আমার কাছে দিয়েছেন। তবে প্রক্টরের অব্যাহতির চিঠি হাতে পাইনি। যদিও তিনি মৌখিকভাবে আজ সকালে জানিয়েছিলেন তাকে অব্যাহতি দেয়ার জন্য।'

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / উপাচার্য / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net