যুক্তরাষ্ট্রের কাছে ‘চিরকাল’ যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুত আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের কাছে থাকা 'মাঝারি ও উচ্চ-মাঝারি' মানের যুদ্ধাস্ত্রের বিশাল মজুদ দিয়ে 'চিরকাল' পর্যন্ত যুদ্ধ চালানো সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা লিখেছেন।
ট্রাম্প লিখেছেন, 'আমাদের কাছে এসব অস্ত্রের মজুদ কার্যত অফুরন্ত। যুক্তরাষ্ট্র পূর্ণ প্রস্তুতি নিয়েছে, এবং আমরা বড় জয় পাওয়ার জন্য প্রস্তুত!!!'
নিজের সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনেরও সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, বাইডেন ইউক্রেনকে আমেরিকার অনেক 'অত্যন্ত উন্নত মানের' অস্ত্র সরবরাহ করেছেন।
উল্লেখ্য, চার বছরের মেয়াদের শেষ দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার এটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা প্রায় ৩০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
