Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সৌদি আরবের আবেদন জট কাটায় নভেম্বরে জনশক্তি রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ

বাংলাদেশ

কামরান সিদ্দিকী
06 December, 2025, 08:40 am
Last modified: 06 December, 2025, 08:40 am

Related News

  • কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কেন লক্ষ্যপূরণে ব্যর্থ হচ্ছে?
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
  • 'কাজ না করলে অনাহারে মরব': বাংলাদেশি ও অন্য অভিবাসী কর্মীরা যেভাবে উপসাগরীয় অঞ্চলকে সচল রাখতে জীবনের ঝুঁকি নিচ্ছেন
  • সৌদি আরবের ভিসা কড়াকড়িতে কমছে বাংলাদেশির কর্মসংস্থান, দুশ্চিন্তা বাড়াচ্ছে যুদ্ধ

সৌদি আরবের আবেদন জট কাটায় নভেম্বরে জনশক্তি রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ

কামরান সিদ্দিকী
06 December, 2025, 08:40 am
Last modified: 06 December, 2025, 08:40 am

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত অক্টোবরের তুলনায় নভেম্বরে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার হার ২৮ শতাংশ বেড়েছে। মূলত সৌদি আরবের শ্রমবাজারে দক্ষতার মানদণ্ড পরিবর্তনের ফলে সৃষ্ট আবেদন জট কমে আসায় এই প্রবৃদ্ধি হয়েছে।

অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের নভেম্বরে কর্মী যাওয়ার হার ৩ শতাংশ কম।

জনশক্তি রপ্তনিকারকরা বলছেন, সৌদি আরবের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের (এসভিপি কারণে)—যা 'তাকামুল' নামে পরিচিত—আটকে থাকা আবেদনগুলো নিষ্পত্তি হতে শুরু করায় কর্মী যাওয়ার হার বেড়েছে। 

এই প্রোগ্রামের আওতায় স্বল্প-দক্ষ কর্মীদের জন্য দক্ষতার সনদ বাধ্যতামূলক করা হয়েছিল, যার ফলে বছরের শুরুর দিকে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়।

বিএমইটির তথ্য বলছে, গত নভেম্বরে বাংলাদেশ থেকে ৯৯ হাজার ৮৭৪ জন কর্মী বিদেশে গেছেন, যেখানে অক্টোবরে এই সংখ্যা ছিল ৭৮ হাজার ২৭ জন।

এর মধ্যে সৌদি আরবে গেছেন ৬৪ হাজার ৬০৫ জন কর্মী। ফলে কর্মী নিয়োগে শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। অক্টোবরের তুলনায় এই হার ২৮ শতাংশ বেশি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-এর (বায়রা) সাবেক মহাসচিব শামীম হোসেন চৌধুরী বলেন, সনদায়ন প্রক্রিয়া চালুর কারণেই নিয়োগ প্রক্রিয়ায় স্থবিরতা তৈরি হয়েছিল।

তিনি বলেন, 'তাকামুল প্রোগ্রামের আওতায় পরীক্ষা নেওয়ার সক্ষমতা বাড়াচ্ছে বিএমইটি। এ কারণেই ধীরে ধীরে জট খুলতে শুরু করেছে।'

সম্প্রতি সৌদি আরব স্বল্প-দক্ষ কর্মীদের জন্য বাধ্যতামূলক এসভিপি চালু করে, যা বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা তৈরি করেছিল। তবে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্নতা কর্মীদের মতো নির্দিষ্ট কিছু পদের জন্য এই শর্ত সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

আন-অফিশিয়াল হিসাবমতে, বর্তমানে সৌদি আরবে ৩২ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন, যাদের বড় অংশই স্বল্প-দক্ষ পেশায় নিয়োজিত। 

এসব কর্মীর ৮০ শতাংশেরও বেশি পরিচ্ছন্নতা, নির্মাণকাজ ও গৃহস্থালির মতো স্বল্প-দক্ষ পেশায় কাজ করেন। তাদের গড় মাসিক আয় প্রায় ৩০ হাজার টাকা।

বর্তমানে সারা দেশে বিএমইটি পরিচালিত প্রায় ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রয়েছে। এর মধ্যে ২৬টি টিটিসিতে ৭৩টি ট্রেড বা পেশায় এসভিপি পরীক্ষা নেওয়ার অনুমোদন রয়েছে। গত সেপ্টেম্বরে বিএমইটি প্রায় ৫২ হাজার পরীক্ষা সম্পন্ন করেছে।

অন্যান্য প্রধান শ্রমবাজারে নিয়োগ এখনো কম

নভেম্বরে কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও কুয়েতে কর্মী নিয়োগের সংখ্যা ছিল ২ হাজার ৯৯৬ থেকে ৯ হাজার ১৬০ জনের মধ্যে।

অন্যদিকে মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো ঐতিহ্যবাহী শ্রমবাজারগুলোতে কর্মী পাঠানো কার্যত বন্ধ রয়েছে। করোনা মহামারির আগে বাংলাদেশ প্রতি মাসে গড়ে ৬০-৭০ হাজার কর্মী পাঠাত। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা বেড়ে প্রায় ১ লাখে পৌঁছেছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে গত মাসে পর্তুগাল ও ইতালি ৭০০-র বেশি করে কর্মী নিয়োগ দিয়েছে। ইউরোপের অন্যান্য দেশগুলোতে নিয়োগের সংখ্যা ছিল তুলনামূলক কম।

রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন

নভেম্বরে প্রবাসীরা ২.৮৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের ২.২০ বিলিয়ন ডলারের তুলনায় ৩১.৩৭ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে আসা ২.৫৬ বিলিয়ন ডলারের পর নভেম্বরে চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ রেকর্ড করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, হুন্ডির দৌরাত্ম্য কমা এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল হওয়ার ফলেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তারা বলেন, সরকার পরিবর্তনের পর থেকে খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলে ডলারের দরের পার্থক্য—যা আগে ৫ থেকে ৭ টাকা ছিল—অনেকটাই কমে এসেছে।

Related Topics

টপ নিউজ

জনশক্তি রপ্তানি / বিএমইটি / প্রবাসী কর্মী / বিদেশগামী শ্রমিক / জনশক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কেন লক্ষ্যপূরণে ব্যর্থ হচ্ছে?
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
  • 'কাজ না করলে অনাহারে মরব': বাংলাদেশি ও অন্য অভিবাসী কর্মীরা যেভাবে উপসাগরীয় অঞ্চলকে সচল রাখতে জীবনের ঝুঁকি নিচ্ছেন
  • সৌদি আরবের ভিসা কড়াকড়িতে কমছে বাংলাদেশির কর্মসংস্থান, দুশ্চিন্তা বাড়াচ্ছে যুদ্ধ

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net