Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সাভার ও ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 08:50 am
Last modified: 17 November, 2025, 08:50 am

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন
  • প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ নিয়ে প্রথম আলোর বক্তব্য

সাভার ও ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 08:50 am
Last modified: 17 November, 2025, 08:50 am
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় রোববার (১৬ নভেম্বর) দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে রাত ১১টার দিকে আগুন দেওয়া হয়।

পরে দ্রুত আশেপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব টিবিএসকে বলেন, 'বাসের মালিক আমজাদ হোসেন বাসটি নিজেই চালান। তার একটিই বাস। ঋণ করে কিনেছেন বলে জানিয়েছেন। 

'রাতে তিনি বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন মীর আক্তার কন্সট্রাকশনের গেটের সামনে বাসটি রেখে খাবার খেতে যান। এর মধ্যে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।' 

এর আগে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মহাসড়ক থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি আঞ্চলিক সড়কের পাশে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, 'একটি পার্কিং করা পুরাতন বাসে আগুন লেগেছিল। ৪-৫টি সিট কাভার পুড়েছে মাত্র। বালতির পানি দিয়েই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এটি মূলত পরিত্যক্ত গাড়ি। এছাড়াও কীভাবে আগুনের সূত্রপাত—সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সোহেল রানা টিবিএসকে বলেন, 'বাসে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি মোটামুটি পুড়ে গেছে, সম্ভবত গানপাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে।'

বাসের নৈশপ্রহরী মো. ফারুক সংবাদমাধ্যমকে বলেন, 'রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুটি মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা প্রথমে ইট মারে, এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে দ্রুত আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই।'

Related Topics

টপ নিউজ

বাসে অগ্নিসংযোগ / বাসে আগুন / দাঁড়িয়ে থাকা বাসে আগুন / অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন
  • প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ নিয়ে প্রথম আলোর বক্তব্য

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net