Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2026, 12:25 pm
Last modified: 01 June, 2026, 12:25 pm

Related News

  • চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
  • চুয়েটে ইউজিসির কমিটির সঙ্গে ছাত্রদলের বৈঠকের চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
  • চুয়েটে ৩৬ দিন শাটডাউনের পর শুরু শিক্ষা কার্যক্রম, উপস্থিতি কম
  • পাহাড়ে চলমান অস্থিরতায় রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল
  • সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫

চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা দুর্ঘটনায় জড়িত একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন।
টিবিএস রিপোর্ট
01 June, 2026, 12:25 pm
Last modified: 01 June, 2026, 12:25 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা একটি বিআরটিসি বাসে আগুন দিলে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৪৫) এবং তার ছেলে। দুর্ঘটনার পরপরই তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, 'দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

ছবি: টিবিএস

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে যাওয়ার সময় শাহজাহান ও তার ছেলে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস এবং একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা দুর্ঘটনায় জড়িত একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। এতে বাসটির বড় অংশ পুড়ে যায়।

বিক্ষোভ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপর যান চলাচল পুনরায় শুরু হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / দুর্ঘটনা / দুর্ঘটনায় মৃত্যু / বাসে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
  • চুয়েটে ইউজিসির কমিটির সঙ্গে ছাত্রদলের বৈঠকের চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
  • চুয়েটে ৩৬ দিন শাটডাউনের পর শুরু শিক্ষা কার্যক্রম, উপস্থিতি কম
  • পাহাড়ে চলমান অস্থিরতায় রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল
  • সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net