Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রাশিয়ার সঙ্গে পণ্য পরিবহনে রেল সংযোগ স্থাপন করছে ইরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 July, 2022, 02:45 pm
Last modified: 26 July, 2022, 02:50 pm

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ

রাশিয়ার সঙ্গে পণ্য পরিবহনে রেল সংযোগ স্থাপন করছে ইরান

২০২৩ সালের মাঝামাঝি সময়ে রেলপথটির নির্মাণ কাজ শেষ হবে।
টিবিএস ডেস্ক
26 July, 2022, 02:45 pm
Last modified: 26 July, 2022, 02:50 pm
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে রেলপথে কার্গো পরিবহন ব্যবস্থা চালু করতে রেলপথ নির্মাণ করছে ইরান। রাশিয়া, আজারবাইজার ও ইরানকে যুক্তকারী রাশত-আসতারা ও রাশত-কাস্পিয়ান পোর্ট রেলপথে কার্গো পরিবহনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের পরিবহন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন সংস্থার পরিচালক আব্বাস খাতিবি।

রাশত-আসতারা রেলপথ নির্মাণে ইরানের সরকারি প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিবিও সহায়তা করবে। এছাড়া ইরান-রাশিয়া তেল বিনিময় থেকেও এই প্রকল্পে অর্থায়ন করা হবে। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান খাতিবি।

রাশত-আসতারা ও রাশত-কাস্পিয়ান রেলপথগুলো ইরানের ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোরটেশন করিডোরের (আইএনএসটিসি) একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কাস্পিয়ান সামুদ্রিক বাণিজ্যে সরাসরি ইরানের পারস্য উপসাগরীয় বন্দরের মধ্য দিয়ে রেলপথে মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকা, ভারত ও দক্ষিণ এশিয়ার সরবরাহ চেইন যুক্ত করে।

রুটটি বর্তমানে চালু থাকলেও এই পথে শুধুমাত্র ট্রাক চলাচল করে। রেলের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। পুরোপুরি চালু হলে আইএনএসটিসি ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সুয়েজ খালের রুটের চেয়ে দ্রুততর এবং কম ব্যয়বহুল হবে।

বর্তমানে, রাশত-আসতারা রেলপথের নির্মাণকাজ ৭০ শতাংশ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে।

রাশিয়া ছাড়াও ইরান সরকার আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মতো কাস্পিয়ান সাগরের দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য পৃথক রেলরুট হিসেবে রাশত-কাস্পিয়ান বন্দর রেলপথ নির্মাণের অনুমোদন দিয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রেলপথটির নির্মাণ কাজ শেষ হবে।

  • সূত্র: রাশিয়া ব্রিফিং

Related Topics

টপ নিউজ

ইরান-রাশিয়া রেল সংযোগ / রেল সংযোগ / ইরান / রাশিয়া / আন্তর্জাতিক রেলপথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net