Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন

আন্তর্জাতিক

সিএনএন
23 November, 2025, 09:30 am
Last modified: 23 November, 2025, 09:31 am

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন

জেমস ক্যামেরনের ১৯৯৭ সালের অস্কারজয়ী চলচ্চিত্র 'টাইটানিক'-এ ইসিডোর ও ইডা স্ট্রস দম্পতির করুণ পরিণতি এবং ভালোবাসার দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছিল। 
সিএনএন
23 November, 2025, 09:30 am
Last modified: 23 November, 2025, 09:31 am
ছবি: হেনরি অ্লড্রিজ অ্যান্ড সন লিমিটেড

টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা এক স্বর্ণের পকেটঘড়ি নিলামে বিক্রি হয়েছে দেড় মিলিয়ন পাউন্ডেরও বেশি দামে—যা এ ধরনের ঘড়ির জন্য 'রেকর্ড' বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান।

টাইটানিক ডুবে যাওয়ার ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি ইসিডোর স্ট্রস। স্ত্রী ইডাসহ তিনি সেই দেড় হাজারেরও বেশি মানুষের একজন, যারা ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কে যাওয়ার পথে জাহাজটি বরফখণ্ডে ধাক্কা লাগার পর ডুবে মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার কয়েকদিন পর স্ট্রসের মরদেহ সাগর থেকে উদ্ধার করা হয়। তার সঙ্গে পাওয়া যায় ১৮ ক্যারেট স্বর্ণের একটি জুলস জুরগেনসন ব্র্যান্ডের পকেটঘড়ি। পরে স্ট্রস দম্পতির ছেলে জেসের কাছে সেটি ফিরিয়ে দেওয়া হয়। 

স্ট্রস পরিবারের কাছে শতবর্ষের বেশি সময় ধরে সংরক্ষিত থাকা এই ঘড়িটি শনিবার ইংল্যান্ডের উইল্টশায়ারের দেবাইজেসে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামঘরে বিক্রি হয় ১৭ লাখ ৮০ হাজার পাউন্ডে।

ঘড়িটিতে ইসিডোরের আদ্যক্ষর এবং ১৮৮৮ সালের ৬ ফেব্রুয়ারি তারিখটি খোদাই করা আছে। এই দিনটি ছিল ইসিদরের ৪৩তম জন্মদিন এবং এই বছরেই তিনি ও তার ভাই নাথান নিউইয়র্কের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর মেসি'স-এর পূর্ণ অংশীদার হয়েছিলেন।

বাম থেকে: ইসিডোর ও ইডা স্ট্রস। ছবি: সংগৃহীত

টাইটানিক দুর্ঘটনার যত মর্মান্তিক গল্প বিশ্বজুড়ে প্রচলিত আছে, তার মধ্যে অন্যতম আলোচিত ও হৃদয়স্পর্শী ইসিডোর ও ইডা স্ট্রস দম্পতির আত্মত্যাগ। সেই ভয়াবহ রাতে যারা মারা গিয়েছিলেন, তাদের মধ্যে এই দম্পতি আজও বিশেষভাবে স্মরণীয়। 

জেমস ক্যামেরনের ১৯৯৭ সালের অস্কারজয়ী চলচ্চিত্র 'টাইটানিক'-এ এই দম্পতির করুণ পরিণতি এবং ভালোবাসার দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছিল। 

জানা যায়, লাইফবোটে আসন দেওয়া হলেও তারা একে অপরকে ছেড়ে যেতে রাজি হননি। ইসিডোরের মরদেহ পরে উদ্ধার করা সম্ভব হলেও, ইডার দেহাবশেষ আর কখনও পাওয়া যায়নি। নিউইয়র্কের উডলন সিমেট্রিতে ইসিডোরের কবরে ইডার স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।

১৯৯৭ সালের 'টাইটানিক' চলচ্চিত্রে দেখা যায় দম্পতিটি জাহাজ ডুবে যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ছিলেন। বাস্তবে, তারা একে অপরকে ছেড়ে যেতে রাজি হননি। লাইফবোটে ওঠার প্রস্তাব থাকলেও ইসিডোর অস্বীকার করেন, যাতে কমবয়সী পুরুষরা আগে উঠতে পারে। ইডাও তাকে ছেড়ে যেতে রাজি হননি। 

এভাবেই ইসিডোর ও ইডার প্রেম এবং আত্মত্যাগের গল্প টাইটানিকের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

Related Topics

টপ নিউজ

টাইটানিক / নিলাম / পকেট ঘড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net