চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
৪ টি ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার নিলামের মাধ্যমে ডলার কেনার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক একই দরে নিলামের মাধ্যমে ৭০ মিলিয়ন ডলার কিনেছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, রেমিট্যান্সের দর ১২২ টাকা ৯০ পয়সা, আর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সায়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ডলারের দর আরেকটু কমাতে চাচ্ছে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক মার্কেটে একটা ইঙ্গিত দিল যে ডলার দর ১২২ টাকা ৭৫ পয়সার আশপাশেই হবে।
অর্থাৎ টাকাকে শক্তিশালী করা হচ্ছে।
