Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ২১ আরব ও মুসলিম দেশের, অবিলম্বে হামলা বন্ধের আহ্বান

আন্তর্জাতিক

নিউজউইক
17 June, 2025, 04:30 pm
Last modified: 17 June, 2025, 04:33 pm

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ২১ আরব ও মুসলিম দেশের, অবিলম্বে হামলা বন্ধের আহ্বান

বিবৃতিটিতে সমর্থনকারী দেশগুলো: তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মৌরিতানিয়া।
নিউজউইক
17 June, 2025, 04:30 pm
Last modified: 17 June, 2025, 04:33 pm
ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে একযোগে নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার ২১টি আরব ও মুসলিম দেশ। তারা অবিলম্বে উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইন ও পারমাণবিক নিরস্ত্রীকরণে নতুন করে প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানিয়েছে।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা'র খবরে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির উদ্যোগে এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিস্তৃত আলোচনা শেষে গতকাল (১৬ জুন) এই যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিটিতে সমর্থনকারী দেশগুলো: তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মৌরিতানিয়া।

বিবৃতিতে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের 'স্পষ্ট লঙ্ঘন' হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয় বলে জানিয়েছে আনাদোলু বার্তা সংস্থা।

বিবৃতিতে জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সুসন্ত্রিষ্ট প্রতিবেশ নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীরা ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করে বলেন, এই সংঘাতের ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় ভয়াবহ প্রভাব পড়তে পারে। তারা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাসহ একটি বিস্তৃত উত্তেজনা নিরসন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে গত শুক্রবার ইসরায়েলের সমন্বিত বিমান হামলার পর এই বিবৃতি এল।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরান বলেছে, ইসরায়েলি হামলায় তাদের ২২৪ জনের বেশি নাগরিক নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / ইরানে ইসরায়েলের হামলা / মুসলিম দেশ / আরব দেশসমূহ / যৌথ বিবৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net