Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ভ্যান্সকে ‘অবজ্ঞার’ অভিযোগে গ্রিনল্যান্ড ঘাঁটির মার্কিন সামরিক প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2025, 09:20 pm
Last modified: 12 April, 2025, 02:51 pm

Related News

  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • আহত হলেও আড়ালে থেকেই ইরানের রণকৌশল সাজাচ্ছেন মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র

ভ্যান্সকে ‘অবজ্ঞার’ অভিযোগে গ্রিনল্যান্ড ঘাঁটির মার্কিন সামরিক প্রধান বরখাস্ত

গত মাসে জেডি ভ্যান্স গ্রিনল্যান্ড সফরে গিয়ে মন্তব্য করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডবাসীর প্রতি ‘যথাযথ দায়িত্ব পালন করছে না’ এবং নিরাপত্তা খাতে ‘যথেষ্ট ব্যয় করছে না’।
টিবিএস ডেস্ক
11 April, 2025, 09:20 pm
Last modified: 12 April, 2025, 02:51 pm
জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স। ফাইল ছবি: রয়টার্স

গ্রিনল্যান্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির প্রধান কর্নেল সুজানা মায়ার্সকে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, তিনি ডেনমার্ক সম্পর্কে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমালোচনা থেকে নিজেকে দূরে রাখতে একটি ইমেইল পাঠিয়েছিলেন। খবর বিবিসি'র।

মার্কিন স্পেস অপারেশনস কমান্ড জানিয়েছে, গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কর্নেল মেয়ার্সের সক্ষমতা নিয়ে অনাস্থা তৈরি হওয়ায় তাকে এই পদ থেকে অপসারণ করা হয়েছে।

গত মাসে ভ্যান্স গ্রিনল্যান্ড সফরে গিয়ে মন্তব্য করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডবাসীর প্রতি 'যথাযথ দায়িত্ব পালন করছে না' এবং নিরাপত্তা খাতে 'যথেষ্ট ব্যয় করছে না'।

একটি সামরিক সংবাদমাধ্যমে কর্নেল মায়ার্সের প্রকাশিত ইমেইলে বলা হয়—ভ্যান্সের মন্তব্য 'ঘাঁটির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না'। পেন্টাগনের একজন মুখপাত্র এই ইমেইলকে কেন্দ্র করে বলেন, 'যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই'।

৩১ মার্চ ভ্যান্সের সফরের পর কর্নেল মায়ার্স ঘাঁটির কর্মীদের উদ্দেশে লেখা এক বার্তায় বলেন, 'বর্তমান রাজনীতির সব দিক আমি না-ও বুঝতে পারি, তবে আমি জানি ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স যেসব উদ্বেগ প্রকাশ করেছেন, তা পিটুফিক স্পেস বেসের দৃষ্টিভঙ্গি নয়।'

মার্কিন স্পেস ফোর্স ওই ইমেইলের সত্যতা নিশ্চিত করেছে। আর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মিলিটারি.কম-এর প্রতিবেদন শেয়ার করে লেখেন, 'যেসব কর্মকাণ্ড কমান্ড চেইনকে দুর্বল করে বা প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডাকে বাধাগ্রস্ত করে, তা প্রতিরক্ষা বিভাগে বরদাশত করা হবে না।'

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে স্পেস ফোর্স জানায়, কর্নেল মায়ার্সের স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল শন লি। তিনি এর আগে আলাস্কার ক্লিয়ার স্পেস ফোর্স স্টেশনে স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, 'কমান্ডারদের কাছ থেকে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাগত আচরণ প্রত্যাশা করা হয়।'

উল্লেখ্য, কর্নেল মায়ার্স গত বছরের জুলাইয়ে গ্রিনল্যান্ডের আর্কটিক ঘাঁটির নেতৃত্ব গ্রহণ করেছিলেন।

ভ্যান্স তার সফরে মার্কিন নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তবে সফরের পর ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই 'যুক্তরাষ্ট্রের মাধ্যমে অধিগ্রহণের' বিপক্ষে একসঙ্গে অবস্থান নেয়।

চলতি মাসের শুরুতে ডেনিশ প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন ও সাবেক প্রধানমন্ত্রী মুটে এগেদেকে সঙ্গে নিয়ে ট্রাম্পের উদ্দেশে বলেন, 'অন্য দেশকে জবরদখল করা যায় না।'

তিনি আরও জানান, ডেনমার্ক আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত।

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। নাজি জার্মানির দ্বারা ডেনমার্ক দখলের পর সেখানে মার্কিন বাহিনী অবস্থান নেয়।

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের অধীনে রয়েছে। তবে জনমত জরিপে দেখা যায়, বেশিরভাগ গ্রিনল্যান্ডবাসী স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।
 

Related Topics

টপ নিউজ

জেডি ভ্যান্স / মার্কিন সামরিক বাহিনী / মার্কিন যুক্তরাষ্ট্র / গ্রিনল্যান্ড-ডেনমার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স
  • আহত হলেও আড়ালে থেকেই ইরানের রণকৌশল সাজাচ্ছেন মোজতবা খামেনি: মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net