Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
26 April, 2026, 03:40 pm
Last modified: 26 April, 2026, 03:43 pm

Related News

  • চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি; হরমুজে বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হলেই ইরানে বিধ্বংসী হামলা: হেগসেথ
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • মার্কিন অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলবে না: হেগসেথ
  • ইরান যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করার বিপদ

মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ

হেগসেথ যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বৈশ্বিক ভূমিকা এমন যে এটি আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য।
টিবিএস রিপোর্ট
26 April, 2026, 03:40 pm
Last modified: 26 April, 2026, 03:43 pm
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ছবি: রয়টার্স

গত ২৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে এক প্রতিরক্ষা ব্রিফিং চলাকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনীকে প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। তিনি আমেরিকান সেনাবাহিনীকে বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান রক্ষক হিসেবে বর্ণনা করেছেন।

এই ব্রিফিংটি ড্যান কেইনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হয়। ড্যান কেইন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। ব্রিফিংটি এমন এক সময়ে হয়, যখন ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছিল।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'ডিপার্টমেন্ট অব পিস' রাখা যেতে পারে কি না। এর জবাবে হেগসেথ যুক্তরাষ্ট্রের সামরিক নীতির কেন্দ্রীয় ধারণা 'শক্তির মাধ্যমে শান্তি' -এর ওপর জোর দেন।

তিনি বলেন, 'আসলে সেটাই লক্ষ্য। আপনি প্রতিরক্ষা থেকে যুদ্ধে যান, কারণ আপনি শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় হতে চান। আমি জেনারেলদের সামনে একটি বক্তব্য দিয়েছিলাম, যেখানে বলেছি যুদ্ধ দপ্তরের নৈতিক ভিত্তি কী—কারণ আমি চাই এই ধারণা এই বিভাগের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক।'

তিনি আরও বলেন, 'এটার অর্থ আছে, এটি শুধু কথার কথা নয়। আপনি যখন সঠিকভাবে যুদ্ধ করেন, তখন লক্ষ্য থাকে—শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করা। আমরা সেটাই সবচেয়ে বেশি দেখতে চাই।'

হেগসেথ আরও যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বৈশ্বিক ভূমিকা এমন যে এটি আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য।

তিনি বলেন, 'আসলে আমি একবার একটি ভিডিওতে বলেছিলাম, এমন একটি প্রতিষ্ঠান যা প্রতি বছরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সেটি হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কারণ আমরা শুধু আমাদের দেশের নয়, এই বিশ্বের অনেক মানুষের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করি।'

Related Topics

টপ নিউজ

পিট হেগসেথ / মার্কিন প্রতিরক্ষা সচিব / মার্কিন সামরিক বাহিনী / নোবেল শান্তি পুরষ্কার / প্রতি বছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি; হরমুজে বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হলেই ইরানে বিধ্বংসী হামলা: হেগসেথ
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • মার্কিন অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলবে না: হেগসেথ
  • ইরান যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করার বিপদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net