Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
আগামী বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের রকেটে করে ফিরবেন মহাকাশে আটকা পড়া দুই নভোচারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 August, 2024, 01:15 pm
Last modified: 25 August, 2024, 01:17 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং

আগামী বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের রকেটে করে ফিরবেন মহাকাশে আটকা পড়া দুই নভোচারী

মাত্র আট দিনের মিশনে গত ৫ জুন বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুচ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এখন তাদের প্রায় দীর্ঘ ৮ মাস অরবিটে অবস্থান করতে হবে। 
টিবিএস ডেস্ক
25 August, 2024, 01:15 pm
Last modified: 25 August, 2024, 01:17 pm
ছবি: এএফপি

গত দুই মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে আছেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এবার এই দুই মহাকাশচারীকে স্পেসএক্সের মাধ্যমে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন নাসা। খবর বিবিসির। 

মাত্র আট দিনের মিশনে গত ৫ জুন বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুচ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এখন তাদের প্রায় দীর্ঘ ৮ মাস অরবিটে অবস্থান করতে হবে। 

যাত্রাপথে স্টারলাইনার যানটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এক্ষেত্রে নতুন ওই রকেটে প্রপালশন সমস্যা ও হিলিয়াম লিক হওয়ার কথা জানিয়েছে বোয়িং। উৎক্ষেপণের একদিন পর ৬ জুন ক্যাপসুলটি স্পেস স্টেশনের কাছাকাছি যাওয়ার সময় এর পাঁচটি থ্রাস্টার নষ্ট হয়ে যায়। 

নভোচারীদের জন্য বাণিজ্যিক ফ্লাইটের জন্য বোয়িং ও স্পেসএক্সের সাথে বিলিয়ন ডলারের চুক্তি করেছে নাসা। এক্ষেত্রে বোয়িং ৪.২ বিলিয়ন ডলার ও স্পেসএক্সের সাথে ২.৬ বিলিয়ন ডলারের চুক্তি করা রয়েছে। 

স্পেস এক্স এখন পর্যন্ত নাসার হয়ে বাণিজ্যিক ফ্লাইটের সাথে সাথে মহাকাশে নয়টি ক্রু ফ্লাইট পরিচালনা করেছেন। তবে বোয়িংয়ের জন্য এটিই ছিল প্রথম ক্রু মিশন।

নাসা ও বোয়িংয়ের প্রকৌশলীরা কয়েক মাস ধরেই স্টারলাইনার ক্রাফটির প্রযুক্তিগত ত্রুটি বোঝার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা মহাকাশ ও পৃথিবীতে বহু পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল সমস্যার সমাধান করে নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা।

গতকাল (শনিবার) নাসার প্রশাসক বিল নিলসন জানান, স্পেসক্রাফটের কোন কোন ক্ষেত্রে উন্নতি করা যায় সে বিষয়ে আমাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বোয়িং। একইসাথে মহাকাশে নিরাপদ যাত্রাও যে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে সেটি স্মরণ করিয়ে দেন তিনি।  

নাসার পক্ষ থেকে জানানো হয়, সুনিতা (৬১) ও বুচ (৫৮) আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরতের পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এই সময়ে তারা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও স্পেস মেইনটেন্স নিয়ে কাজ করবেন। 

এদিকে আলাদা এক বিবৃতিতে বোয়িং জানায়, প্রতিষ্ঠানটি ক্রু ও স্পেসক্রাফটের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। একইসাথে তারা নাসার নির্দেশনা অনুযায়ী কাজ করছে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বোয়িং / স্পেসএক্স / মহাকাশচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net