Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ফিউশন বিক্রিয়ায় দূষণমুক্ত অফুরন্ত শক্তির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 December, 2022, 03:15 pm
Last modified: 17 December, 2022, 03:20 pm

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 

ফিউশন বিক্রিয়ায় দূষণমুক্ত অফুরন্ত শক্তির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা জানান, এর মাধ্যমে পরিবেশে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।
টিবিএস ডেস্ক
17 December, 2022, 03:15 pm
Last modified: 17 December, 2022, 03:20 pm
২০০৮ সালে ক্যালিফর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ করছেন বিজ্ঞানীরা। ছবি/রয়টার্স

বছরের পর বছর ধরে যেভাবে সূর্য ও নক্ষত্ররা জ্বলছে, ঠিক সেই পদ্ধতিতেই ফিউশন বিক্রিয়া ঘটিয়ে অফুরন্ত শক্তির সন্ধান পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিষয়টি প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের শক্তি মন্ত্রণালয়। 

স্থানীয় সময় সকাল ১০ নাগাদ এ নিয়ে সরকারিভাবে ঘোষণাটি দেন মন্ত্রণালয়ের সচিব জেনিফার গ্রানহোম। সরকারের দাবি, ফিউশন বিক্রিয়া ব্যবহারের উপায় উদ্ভাবন জাতীয় প্রতিরক্ষা এবং দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক বিরাট সাফল্য। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে দূষণমুক্ত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক নতুন পথ উদ্ভাবন হলো। এটি ব্যবহার করে পরিবেশে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা যাবে। যদিও পুরো বিষয়টি এখনও বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। 

বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিতে বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে এক দশক বা তার বেশি সময়ও লেগে যেতে পারে। ভবিষ্যতের জন্য লাভজনক এই ক্ষেত্রে গবেষণায় ইতোমধ্যেই বিনিয়োগ করেছেন জেফ বেজোস, বিল গেটসের মতো বিশ্বের শীর্ষ ধনীরা।

বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশ্বের প্রায় সব দেশই এখনও মূলত কয়লার মতো প্রচলিত জ্বালানির ওপরে নির্ভরশীল। তবে মাটির নিচে সেই খনিজ ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। তার ওপর এতে রয়েছে দূষণের সমস্যা। জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদনের সময়ে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, তাতে বিশ্ব-উষ্ণায়নের মতো সমস্যা ভুগছে পৃথিবী। ফিউশন বিক্রিয়ায় এই সমস্ত সমস্যার সমাধান আনা সম্ভব হবে বলে জানান বিজ্ঞানীরা।

বছরের পর বছর ধরে সূর্য আর নক্ষত্ররা কীভাবে জ্বলছে তা নিয়ে ১৯৩০ সাল থেকেই শুরু হয় গবেষণা। সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘ ৯০ বছরের ওই গবেষণা শেষে ফিউশন বিক্রিয়ার এ সুখবর নিয়ে এসেছেন ক্যালিফর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি (এলএলএনএল) বিজ্ঞানীরা। 

এলএলএনএল-এর পরিচালক কিম বুদিল বলেন, "মানবজাতির ইতিহাসে সবচেয়ে কঠিন বৈজ্ঞানিক পরীক্ষাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম।"

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এই পদ্ধতিতে দু'টি পরমাণুর মধ্যে থাকা নিউক্লিও অংশ জুড়ে গিয়ে একটি বড় পরমাণু তৈরি হয়। তার ফলে মোট ভরের সামান্য তারতম্য ঘটে। আর সেখান থেকেই জন্ম নেয় বিপুল শক্তি। 

গবেষণাগারে ফিউশন বিক্রিয়া ঘটাতে বাইরে থেকে বিপুল পরিমাণে তাপ (প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস) প্রয়োগের প্রয়োজন হয়। গবেষণাগারে লেজার পদ্ধতিতে সেই তাপের জোগান দেওয়া হয়েছে। ফিউশন বিক্রিয়া একবার চালু হয়ে গেলে, তা থেকেই পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় শক্তি মেলে। আগের বিক্রিয়া থেকেই শক্তি সংগ্রহ করে নেয় পরমাণুরা।

Related Topics

টপ নিউজ

শক্তি / ফিউশন বিক্রিয়া / যুক্তরাষ্ট্র / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net