যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান।
বিষয়টি সম্পর্কে অবগত একজন কূটনীতিক সিএনএন-কে এই তথ্য জানিয়েছেন।
ঐ কূটনীতিক বলেন, 'স্বাক্ষরিত চুক্তিতে বর্ণিত লেবাননে সংঘাত শেষ হওয়ার গ্যারান্টি চেয়েছে ইরানিরা।'
তিনি আরও যোগ করেন, 'মধ্যস্থতাকারীরা বর্তমানে এই সমস্যা সমাধানের জন্য কাজ করছেন।'
সংশ্লিষ্ট সূত্রটি পরিকল্পিত এই আলোচনাকে বর্তমানে লেবাননে ইসরায়েলি হামলার পর 'সাময়িকভাবে স্থগিত' হিসেবে বর্ণনা করেছে। তবে মধ্যস্থতাকারীরা ঠিক কবে নাগাদ এই আলোচনা পুনরায় শুরু হতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।
