Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
21 April, 2026, 09:50 pm
Last modified: 22 April, 2026, 10:15 am

Related News

  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

তবে অভিযুক্ত ব্যক্তিকে মাত্র ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও বন বিভাগের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। 
টিবিএস রিপোর্ট 
21 April, 2026, 09:50 pm
Last modified: 22 April, 2026, 10:15 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় খামারের মুরগি খেয়ে ফেলায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়ালকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই খামারের মালিক শহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০২৬ অনুযায়ী, মেছো বিড়ালের মতো প্রাণী হত্যা একটি অজামিনযোগ্য অপরাধ। সংশোধিত আইনে এখন এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

তবে অভিযুক্ত ব্যক্তিকে মাত্র ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও বন বিভাগের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

গতকাল মঙ্গলবার সকালে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ফজার হাট এলাকায় বিশিরিয়া আবাসিক গলিতে একটি খামারের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করেন শহিদুল ইসলাম। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জ কর্মকর্তা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা মোবাইল কোর্ট চালিয়ে অভিযুক্ত শহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেন। 

এ বিষয়ে জানতে মংচিংনু মারমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রামের মানুষ খামারের মুরগি খেয়ে ফেলেছে বলে মেছো বিড়ালটিকে মেরে ফেলেছে। তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ করলে মামলা ও কারাদণ্ড দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। 

আইনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান আছে। 

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য টিবিএসকে বলেন, '২০২৬ সালের জানুয়ারির সংশোধনী মার্চে সংসদে বিল আকারে পাস হওয়ার পর ২০১২ সালের আইন রহিত হয়ে গেছে।'

তিনি বলেন, সংশোধিত আইনে এখন এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এটি জামিন অযোগ্য অপরাধও বটে।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও বাংলাদেশ ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্সের সভাপতি ছিদ্দিকুর রহমান রাব্বি বলেন, নতুন আইন পাস হওয়ায় আমরা স্বস্তি বোধ করছিলাম। মনে করেছিলাম এবার বন্যপ্রাণী হত্যা কমবে। তবে আইনের সঠিক প্রয়োগ না হলে এমন অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / মেছো বিড়াল / মুরগি / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net