Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
10 March, 2026, 10:40 am
Last modified: 10 March, 2026, 10:40 am

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠে থাকবেন কর্মকর্তারা
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির

নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা

আব্বাস উদ্দিন নয়ন
10 March, 2026, 10:40 am
Last modified: 10 March, 2026, 10:40 am
প্রতীকী ছবি: পিক্সাবে

নেটওয়ার্ক সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ বরাদ্দে অগ্রাধিকার নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে অনুরোধ জানিয়েছে মোবাইল টেলিকম অপারেটররা। তারা সতর্ক করে বলেছে, সরবরাহে বিঘ্ন ঘটলে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে।

ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির কম পাওয়ায় দেশজুড়ে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অভ মোবাইল টেলিকম অপারেটরস অভ বাংলাদেশ (অ্যামটব)। গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে সংগঠনটি এই উদ্বেগের কথা জানায়।

সরকারের পক্ষ থেকে সম্ভাব্য লোডশেডিংয়ের ইঙ্গিতের মধ্যে আসন্ন ঈদের ছুটিতে কার্যক্রম সচল রাখা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কোম্পানিগুলো।

অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময় নেটওয়ার্ক সচল রাখতে মোবাইল অপারেটররা ব্যাপকভাবে ডিজেল ও পেট্রোলচালিত জেনারেটরের ওপর নির্ভর করে।

'জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়লে রক্ষণাবেক্ষণ কার্যক্রম, জেনারেটর পরিচালনা ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল রাখতে প্রয়োজনীয় জরুরি সাড়াদান প্রক্রিয়া ব্যাহত হতে পারে,' বলেন তিনি।

সংগঠনটি উল্লেখ করেছে, টেলিযোগাযোগকে সরকার জরুরি সেবা হিসেবে ঘোষণা করেছে এবং বর্তমানে এ খাত দেশের ১৮ কোটি ৫০ লাখেরও বেশি মোবাইল গ্রাহককে সেবা দিচ্ছে। 

এছাড়া জরুরি যোগাযোগ, জননিরাপত্তা সেবা, ডিজিটাল আর্থিক লেনদেন, ব্যবসায়িক কার্যক্রম ও সরকারি সেবা নিশ্চিত করতে টেলিযোগাযোগ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিঠিতে বলা হয়েছে, কিছু ফিলিং স্টেশনে জ্বালানির প্রাপ্যতা কমে যাওয়ায় অপারেটরদের জন্য ইতিমধ্যে পরিচালনগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। 

অ্যামটব সতর্ক করে বলেছে, অপর্যাপ্ত জ্বালানি সরবরাহের ফলে বিস্তীর্ণ ভৌগোলিক এলাকায় নেটওয়ার্ক অচল হয়ে যাওয়া, ডেটা সেন্টারের অস্থিতিশীলতা, যন্ত্রপাতির ক্ষতি ও সেবা পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগতে পারে।

এ ধরনের বিপর্যয় রোধে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলোর জন্য জ্বালানি বরাদ্দে অগ্রাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। 

এর পাশাপাশি কোর নেটওয়ার্ক ফ্যাসিলিটি ও ডেটা সেন্টারের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত যানবাহনের জন্য জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ অবকাঠামো এলাকায় লোডশেডিং কমানোর আহ্বান জানানো হয়েছে।

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোলিয়াম পণ্য ও কয়লার ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় বাংলাদেশ গত কিছুদিন ধরে জ্বালানি সংকটে ভুগছে।

এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ফলে সরকার রেশনিং ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্রাহকদের মধ্যে আতঙ্কজনিত জ্বালানি ক্রয়ের প্রবণতা তৈরি হয়েছে, যা পাম্পগুলোতে ঘাটতি সৃষ্টি করেছে।

Related Topics

টপ নিউজ

টেলিকম / টেলিকম অপারেটর / টেলিকম খাত / টেলিযোগাযোগ / জ্বালানি / বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠে থাকবেন কর্মকর্তারা
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net