Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2025, 05:20 pm
Last modified: 26 December, 2025, 05:30 pm

Related News

  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 
  • হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর

আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 

আসিফ লেখেন, ‘ওসমান হাদি ভাইকে নিয়ে করা সব পোস্ট ও ভিডিওতে সমন্বিতভাবে রিপোর্ট ও স্ট্রাইক দেওয়ার পর আমার অফিসিয়াল পেইজটি সরিয়ে দেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
26 December, 2025, 05:20 pm
Last modified: 26 December, 2025, 05:30 pm
সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, অনেক বেশি রিপোর্ট করায় আজ (২৬ ডিসেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেইজটি মেটা সরিয়ে দিয়েছে।

ভেরিফায়েড ওই পেইজটিতে তিন মিলিয়নের বেশি ফলোয়ার ছিল। অভিযোগ অনুযায়ী, ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত শরীফ ওসমান হাদিকে নিয়ে করা একাধিক পোস্টে কপিরাইট স্ট্রাইক ও গণ-রিপোর্ট পড়ার পর পেইজটি অপসারণ করা হয়।

আজ বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ। 

আসিফ লেখেন, 'ওসমান হাদি ভাইকে নিয়ে করা সব পোস্ট ও ভিডিওতে সমন্বিতভাবে রিপোর্ট ও স্ট্রাইক দেওয়ার পর আমার অফিসিয়াল পেইজটি [৩০ লাখের বেশি ফলোয়ারসহ] সরিয়ে দেওয়া হয়েছে।'

সাবেক ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, তার বিরুদ্ধে এই রিপোর্টিং ক্যাম্পেইনটি একাধিক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সংগঠিত করা হয়েছিল। সেখানে তার পোস্ট ও ভিডিওর লিংক শেয়ার করে তিনি যাকে 'গণ স্ট্রাইক' বলেছেন, তা কার্যকর করা হয়।

তিনি আরও বলেন, 'হাদি ভাইকে নিয়ে আমি যে তিনটি ভিডিও পোস্ট করেছিলাম, সেগুলোর সবকটিতেই স্ট্রাইক দেওয়া হয়েছে।'

এ ছাড়া আসিফ মেটার পক্ষ থেকে পাঠানো একটি নোটিফিকেশনের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, 'উই রিমুভড ইয়োর পেইজ'—কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের অভিযোগে। বর্তমানে আসিফ মাহমুদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজটি সার্চ করেও পাওয়া যাচ্ছে না, যা নিশ্চিত করে যে পেইজটি আর প্ল্যাটফর্মে অ্যাক্সেসযোগ্য নয়।

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / সাবেক উপদেষ্টা / ওসমান হাদি / পোস্ট / গণ রিপোর্ট / পেইজ অপসারণ / মেটা / ভেরিফায়েড / ফেসবুক পেইজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 
  • হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net