Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 07:55 pm
Last modified: 23 May, 2026, 11:08 pm

Related News

  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই অভিযোগ তোলেন। একই সাথে তিনি স্থানীয় সরকার বিভাগে গত দেড় দশকে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানান।
টিবিএস রিপোর্ট
23 May, 2026, 07:55 pm
Last modified: 23 May, 2026, 11:08 pm
ছবি: সংগৃহীত

সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল পাস করানোর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে। আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই অভিযোগ তোলেন। একই সাথে তিনি স্থানীয় সরকার বিভাগে গত দেড় দশকে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানান।

মীর শাহে আলম বলেন, "২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার—উভয় আমলের কর্মকাণ্ড তদন্ত করে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।"

পিরোজপুর জেলার একটি বড় দুর্নীতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এই লুটপাটের কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। আমরা শিগগিরই পিরোজপুর সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা নেব।"

তিনি আরও জানান, কেবল পিরোজপুর নয়, দেশের আরও অনেক জেলায় রাস্তা ও সেতু নির্মাণের ক্ষেত্রে এ ধরনের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মীর শাহে আলম বলেন, "অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।"

প্রতিমন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে ফোন এবং খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিগত বছরগুলোর সকল অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোন ফাইলে অনিয়ম হয়েছে, তা প্রকাশ করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ চ্যালেঞ্জ জানান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন। 

লাইভে আসিফ মাহমুদ বলেন, 'প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন, তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন, তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়। সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।' 

লাইভের শেষাংশে আসিফ চ্যালেঞ্জ দিয়ে বলেন, 'মিস্টার শাহে আলমকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে, তিনি যদি নিজের বক্তব্যে স্ট্যান্ড করেন, তাহলে আগামীকাল রোববারের মধ্যে ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চ্যালেঞ্জ করছি। যদি তারা এটা পাবলিক না করেন, তাহলে আমি মনে করব, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও হেয়প্রতিপন্ন করার জন্য তারা এটা করেছেন। বিশেষজ্ঞদের নিয়ে আসুন, কোথায় বেআইনি কী হয়েছে। আই এম চ্যালেঞ্জিং, লেট'স ফেইস ইট।'

Related Topics

টপ নিউজ

সচিব / আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহবুব
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net