Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2025, 11:30 am
Last modified: 10 October, 2025, 11:32 am

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব

সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
টিবিএস রিপোর্ট
10 October, 2025, 11:30 am
Last modified: 10 October, 2025, 11:32 am
ফাইল ছবি: টিবিএস

সবজির বাজারে দামের ওঠানামা থাকলেও ডিম, মাংস ও চালের বাজার মোটামুটি স্থিতিশীল। তবে ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই বাজারে গিয়ে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে।

নিউমার্কেটে সবজি কিনতে আসা গৃহিণী রোজিনা আক্তার বলেন, 'প্রতিদিন বাজারে এসে নতুন দাম শুনতে হয়। গত সপ্তাহে যে বেগুন ৮০ টাকায় কিনেছি, আজ তা ১৬০ টাকা! এক কেজি সবজি কিনলেই ১০০ টাকা চলে যায়। বাচ্চাদের জন্য ফলমূল বা মাছ কিনে খাওয়ানো এখন বিলাসিতা হয়ে গেছে।'

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হাতিরপুল, কাওরান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা যায়, কেজিপ্রতি কাঁচা মরিচ ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০–১০০ টাকা, গাজর ৮০–১২০ টাকা এবং শিম ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, পটোল ও কাঁকরোল ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, কচুমুখী ৫০ টাকা এবং পেপে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের সবজি বিক্রেতা হাফিজুল ইসলাম বলেন, 'আমরাও চাই দাম কম থাকুক, তাহলে বিক্রিও ভালো হয়। কিন্তু পাইকারি বাজার থেকেই সব কিছুর দাম বেড়ে আসছে। পাইকারি দামের ওঠানামার কারণে আমাদেরও বাধ্য হয়ে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা এবং পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে; ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

মসলার বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। কিসমিস কেজিপ্রতি ৮০০ টাকা, আলুবোখারা ৭০০ টাকা, এলাচ ৪৮০০–৫২০০ টাকা, লবঙ্গ ১৭০০–১৮০০ টাকা, জিরা ৭০০ টাকা এবং গোলমরিচ ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা ১৩০ টাকা ও চায়না আদা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৭০ টাকা। দেশি রসুনের দাম কেজিপ্রতি ১০০ টাকায় অপরিবর্তিত থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর হাইব্রিড পেঁয়াজ ৭৫ টাকায়।

চালের বাজারে সামান্য পরিবর্তন দেখা গেলেও তা এখনো স্থিতিশীল। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৮–৮০ টাকা এবং পোলাও চাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, মুগ ডাল ১৬০ টাকা, খেসারি ১০০ টাকা এবং বুটের ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাজার পরিস্থিতি / সবজির দাম / মাংস / ডিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • টানা বৃষ্টি ও ডিজেল সংকটে ডিমের সরবরাহ কমছে, বাড়ছে দাম
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net