Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 09:35 am
Last modified: 23 May, 2026, 09:42 am

Related News

  • আগাম শীতকালীন সবজিতে রাজধানীর বাজারে স্বস্তি, পূজার ছুটিতে কমেছে মাছের দামও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি

ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার

রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও লালবাগের বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে মসলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য।
টিবিএস রিপোর্ট
23 May, 2026, 09:35 am
Last modified: 23 May, 2026, 09:42 am
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে মসলা ও সবজির দাম। এক মাসের ব্যবধানে শুধু এলাচের দামই কেজিতে বেড়েছে প্রায় ৩০০ টাকা। শুধু এলাচ নয়; জিরা, লবঙ্গ ও দারুচিনিসহ প্রায় সব ধরনের গরম মসলার দাম বাড়ায় বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সবজির দামও।

শুক্রবার (২২ মে) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও লালবাগের বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে মসলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। মানভেদে প্রতি কেজি এলাচ এখন ৪ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগেও ৩০০ টাকা কম ছিল।

বাজার দর বিশ্লেষণে দেখা যায়, এক মাস আগে ৫০০-৬০০ টাকায় বিক্রি হওয়া জিরা এখন ৫৫০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় ঠেকেছে। এ ছাড়া দারুচিনি ৪৮০-৫৫০ টাকা, গোলমরিচ ১,২০০-১,৩৫০ টাকা, তেজপাতা ১৮০-২২০ টাকা, হলুদ ২৫০-৪০০ টাকা এবং শুকনা মরিচ ৩২০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

আদার বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০-৩০ টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। তবে বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁয়াজ ও রসুন। দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা এবং আমদানিকৃত রসুন ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের দাম আরও কমে ৮০-১০০ টাকার মধ্যে নেমেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্যমতে, এক বছরের ব্যবধানে দারুচিনির দাম ৫ শতাংশ, লবঙ্গ ৩ শতাংশ, এলাচ ৫ শতাংশ এবং আদা ১৩ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শুকনা মরিচের দাম—প্রায় ৩৫ শতাংশ। তবে জিরার দাম গত বছরের তুলনায় ৫ শতাংশ কমেছে।

বাজারের এই অস্থিরতা নিয়ে কারওয়ান বাজারে আসা ক্রেতা আনোয়ার চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আগে যে টাকায় মাসের মসলা কেনা যেত, এখন তা দিয়ে এক সপ্তাহও চলে না। ঈদ এলেই সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়।'

লালবাগের মসলা ব্যবসায়ী মিরাজ আহমেদ জানান, পাইকারিতে দাম বাড়ায় খুচরায় প্রভাব পড়েছে। তবে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এনায়েত উল্লাহর দাবি ভিন্ন। তিনি বলেন, 'মসলার বাজার স্থিতিশীল আছে। চোরাচালানের কারণে বৈধ ব্যবসায়ীরা চাপে থাকলেও বাজারে কোনো সংকট নেই।'

সবজির বাজারও চড়া

কোরবানির ঈদের আগে মসলার পাশাপাশি সবজির বাজারেও বইছে চড়া হাওয়া। সপ্তাহের ব্যবধানে টমেটো, গাজর, আলু ও লাউয়ের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। ৮০ টাকার টমেটো এখন ১০০ টাকা, ১০০ টাকার গাজর ১২০ টাকা এবং ৭০-৮০ টাকার লাউ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিম্নবিত্তের ভরসা আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা হয়েছে। এ ছাড়া করলা ১০০ টাকা, চিচিঙ্গা ও পটল ৮০ টাকা এবং পেঁপে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে কিছুটা কমেছে বেগুন ও মুলার দাম। লম্বা বেগুন ১০০ টাকা এবং মুলা ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। নিউমার্কেটের সবজি বিক্রেতা তারেক জানান, সিজন শেষ হয়ে আসায় সরবরাহ কম, তাই দাম কিছুটা বাড়তি।

মুরগির বাজারে মিশ্র প্রতিক্রিয়া

সবজি ও মসলার বাজারে অস্থিরতা থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে কমে ১৭৫-১৮০ টাকায় এবং সোনালী মুরগি ৩৭০ টাকা থেকে কমে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে উল্টো চিত্র পাকিস্তানি লেয়ার মুরগির ক্ষেত্রে। ৩৩০ টাকার এই মুরগি এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে।

মাছ ও মাংসের দাম আগে থেকেই সাধারণ মানুষের নাগালের বাইরে থাকায় এখন সবজি ও মসলার এই বাড়তি দাম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে। ক্রেতারা বলছেন, হিসাব মিলিয়ে চলতে গিয়ে এখন তাদের বাজারের ফর্দ ছোট করতে হচ্ছে।

 

Related Topics

টপ নিউজ

বাজার / বাজার পরিস্থিতি / মসলার বাজার / মসলা / সবজি / সবজি বিক্রি / দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • আগাম শীতকালীন সবজিতে রাজধানীর বাজারে স্বস্তি, পূজার ছুটিতে কমেছে মাছের দামও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net