Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কুলাঙ্গার ১০-১২ জনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সীমিত রাখার পরামর্শ ফরাসউদ্দীনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 05:45 pm
Last modified: 30 September, 2025, 06:19 pm

Related News

  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ

কুলাঙ্গার ১০-১২ জনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সীমিত রাখার পরামর্শ ফরাসউদ্দীনের

ফরাসউদ্দীন বলেন, ‘পলিটিক্যাল পাওয়ার ও ইকোনমিক পাওয়ার এক হয়ে গেলে অলিগার্কের জন্ম হয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ১০-১২ জন অলিগার্ককে চিহ্নিত করেছে।’
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 05:45 pm
Last modified: 30 September, 2025, 06:19 pm
মোহাম্মদ ফরাসউদ্দিন। স্কেচ: টিবিএস

অলিগার্ক ১০-১২ জন মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দীন। তিনি বলেন, 'ব্যাংকের ওপর জনগণের আস্থা টিকিয়ে রাখতে অ্যাকাউন্ট জব্দের মতো পদক্ষেপ খুব সীমিত আকারে ব্যবহার করা উচিত। ওই যে ১০-১৫ জন কুলাঙ্গারের নাম এসেছে, তাদের মধ্যে এটি সীমাবদ্ধ রাখতে হবে।'

ফরাসউদ্দীন বলেন, 'পলিটিক্যাল পাওয়ার ও ইকোনমিক পাওয়ার এক হয়ে গেলে অলিগার্কের জন্ম হয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ১০-১২ জন অলিগার্ককে চিহ্নিত করেছে।'

তিনি আরও বলেন, 'ওই ১০-১২ জন কুলাঙ্গারের পাশাপাশি তাদের পরিবারের যারা তাদের ওপর নির্ভরশীল নন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ভালো পদক্ষেপ নয়।'

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড আয়োজিত মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, টাকা পাচারকারীদের ধরতে সরকারের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও সিভিল অ্যাভিয়েশন তাদের ক্ষমতার মধ্যে থেকেই এই কাজ করতে পারে। এজন্য টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে উৎসাহিত করা উচিত।

সাবেক গভর্নর বলেন, '১৯৯২ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার অনুমতি দেয়া হয়েছিল। এটি ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত। যতদিন এই সিদ্ধান্ত থেকে বের হওয়া যাবে না, ততদিন পুঁজিবাজারের কোনো উন্নয়ন হবে না।'

তিনি আরও বলেন, 'ব্যাংকের পরিচালকরা মূলত নীতি প্রণয়ন করবেন। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ব্যাংকের বোর্ড সদস্যরা ঋণ প্রদানের কাজ করেন। তাই ব্যাংকের মালিকানা থেকে পরিচালনা আলাদা করতে হবে।'

Related Topics

টপ নিউজ

অলিগার্ক / ব্যাংক হিসাব জব্দ / মোহাম্মদ ফরাসউদ্দীন / ব্যাংক / দীর্ঘমেয়াদি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net