Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 March, 2026, 05:50 pm
Last modified: 07 March, 2026, 06:45 pm

Related News

  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • হরমুজ সংকটে সমুদ্রে আটকা বাংলাদেশি নাবিক, অনেকেরই চুক্তির মেয়াদ শেষ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা

খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী জানান, রমজানের মাঝামাঝি সময়ে বাজারে বেচা-কেনা কমে যায়। এখন মূলত ঈদকে সামনে রেখে শুকনো খাদ্য ও মিষ্টিজাতীয় পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু যুদ্ধের কারণে ভবিষ্যতে দাম বাড়তে পারে এই আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 March, 2026, 05:50 pm
Last modified: 07 March, 2026, 06:45 pm
ফাইল ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে দামের অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা ও জ্বালানি তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা বললেও বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে কিছু ব্যবসায়ী আগের কেনা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি কেউ কেউ পণ্য মজুত রেখে বিক্রি কমিয়ে দিচ্ছেন, যা বাজারে চাপ তৈরি করছে।

খাতুনগঞ্জে খোজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত থেকে হঠাৎ করেই পাম অয়েল, সয়াবিন তেল, চিনি, গমসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দামে ওঠানামা শুরু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে কিছু পণ্যের দাম বেড়ে যায়। তবে পরদিন যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে—এমন ধারণা ছড়িয়ে পড়লে বাজার কিছুটা নিম্নমুখী হয়। তবুও যুদ্ধ শুরুর আগের তুলনায় বেশিরভাগ পণ্যই এখন বাড়তি দামে লেনদেন হচ্ছে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত শনিবার বিকাল পর্যন্ত খোলা পরিশোধিত পাম অয়েলের মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) দাম ছিল ৫ হাজার ৯০০ টাকা। ইরানে হামলার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে দাম বেড়ে দাঁড়ায় ৬ হাজার টাকা। পরদিন কিছুটা কমলেও আবার বেড়ে বর্তমানে ৬ হাজার থেকে ৬ হাজার ২০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। একইভাবে গমের দাম বেড়ে ১ হাজার ৩০০ টাকায় পৌঁছেছে, যা আগে প্রায় ১৫০ টাকা কম ছিল। 

এ ছাড়া খোলা সয়াবিন তেলের মণপ্রতি দাম ১২০ টাকা বেড়ে ৭ হাজার ১৮০ টাকায় উঠেছে। চিনির দামও মণপ্রতি ৭০ থেকে ৮০ টাকা বেড়ে ৩ হাজার ৪৭০ থেকে ৩ হাজার ৪৮০ টাকায় লেনদেন হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া ডাল ও শুকনো খাদ্যপণ্যের দামও একইভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। যদিও রমজান শুরুর পর পাইকারি বাজারে এসব পণ্যের দাম কিছুটা কমতে শুরু করেছিল।

খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী জানান, রমজানের মাঝামাঝি সময়ে সাধারণত বাজারে বেচা-কেনা কমে যায়। এখন মূলত ঈদকে সামনে রেখে শুকনো খাদ্য ও মিষ্টিজাতীয় পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ভবিষ্যতে দাম বাড়তে পারে এই আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্যের আমদানিকারক মো. মহিউদ্দিন টিবিএসকে বলেন, 'কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে অধিকাংশ পণ্যের দাম এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে, তখন সব ধরনের পণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হবে।'

অন্যদিকে ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অস্থিরতা তৈরি করছেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন টিবিএসকে বলেন, 'ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য একটা ইস্যু খোঁজে। যুদ্ধের কারণে একটা ইস্যু পাওয়া গেল। যুদ্ধের কারণে এখানে এতো দ্রুত প্রভাব পড়ার কোনো প্রশ্নই আসে না। জ্বালানি তেল সঙ্কট হলে তখন পরিবহন খরচ মিলিয়ে একটা প্রভাব পড়তে পারে তবে তা এখন না।' 

তিনি আরও বলেন, 'প্রশাসনও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা খোঁজ নিয়ে জেনেছি, নতুন সরকার এলেও মন্ত্রণালয় থেকে প্রশাসনকে এই সব বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সরকারকে এই বিষয়ে আরও কঠোর হতে হবে। আমরা তাড়াতাড়ি আশাহত হতে চাই না।' 

চট্টগ্রাম কাস্টমসের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর দিয়ে ১০ লাখ ৩৮ হাজার টন পাম অয়েল এবং ৪ লাখ ৬৩ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। একই সময়ে ২ লাখ ৬৯ হাজার টন পরিশোধিত চিনি এবং ১ লাখ ৭ হাজার টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত আমদানি থাকার পরও বাজারে দামের অস্থিরতা তৈরি হওয়া উদ্বেগজনক।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রামের খাতুনগঞ্জ / মধ্যপ্রাচ্যে যুদ্ধ / পাইকারি বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • হরমুজ সংকটে সমুদ্রে আটকা বাংলাদেশি নাবিক, অনেকেরই চুক্তির মেয়াদ শেষ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net