Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা

বাংলাদেশ

মো. মাসুদ
13 May, 2026, 09:45 am
Last modified: 13 May, 2026, 09:48 am

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা

ব্যবসায়ীরা জানান, বিভিন্ন জেলা থেকে আসা মৌসুমি ব্যবসায়ীরা আগে খাতুনগঞ্জে এসে পাইকারি মসলা কিনে স্থানীয় বাজারে বিক্রি করতেন, কিন্তু এখন তাদের বড় অংশই অনুপস্থিত।
মো. মাসুদ
13 May, 2026, 09:45 am
Last modified: 13 May, 2026, 09:48 am
চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। আমদানিনির্ভরতা, অস্থির বাজারদর, ক্রেতা সংকট এবং সরবরাহ ব্যবস্থার নানা জটিলতার কারণে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

টিবিএসকে ব্যবসায়ীরা বলেছেন, প্রতি বছর ঈদের আগে যে বিপুল চাহিদা থাকে, এবার তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজার পরিস্থিতি প্রত্যাশার তুলনায় অনেক দুর্বল; বিক্রি যেমন কমেছে, তেমনি বাজারে ক্রেতা সমাগমও অনেক কম।

মসলা ব্যবসায়ী মো. জসীম উদ্দীন বলেন, 'এই বছরের মতো লস কখনো হয়নি। ঈদের মৌসুমেও বাজারে সেই জমজমাট অবস্থা নেই। বিক্রি কম, অথচ খরচ ঠিকই আছে। প্রতিদিনই লোকসান গুণতে হচ্ছে।'

ব্যবসায়ীরা জানান, বিভিন্ন জেলা থেকে আসা মৌসুমি ব্যবসায়ীরা আগে খাতুনগঞ্জে এসে পাইকারি মসলা কিনে স্থানীয় বাজারে বিক্রি করতেন, কিন্তু এখন তাদের বড় অংশই অনুপস্থিত। এতে পাইকারি বাজারে প্রতিযোগিতা ও ক্রেতা উভয়ই কমে গেছে।

লজিস্টিক সংকট ও বাণিজ্য পথের পরিবর্তন

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের যানজট ও লজিস্টিক জটিলতাও এই পতনের আংশিক কারণ। ট্রাক প্রবেশ, পণ্য খালাস ও পরিবহনে বিলম্ব হওয়ায় খরচ ও অপেক্ষার সময় বেড়েছে। ফলে অনেক খুচরা বিক্রেতা পাহাড়তলী ও ফেনীর মতো বিকল্প পাইকারি কেন্দ্রের প্রতি ঝুঁকছেন।

তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে আসা আমদানিকৃত পণ্যের একটি বড় অংশ এখন সরাসরি চূড়ান্ত গন্তব্যে পাঠানো হচ্ছে, ফলে খাতুনগঞ্জকেন্দ্রিক ঐতিহ্যবাহী পাইকারি নেটওয়ার্ক এড়িয়ে যাওয়া হচ্ছে এবং জাতীয় পর্যায়ে মসলা বিতরণে এর ঐতিহাসিক ভূমিকা দুর্বল হচ্ছে।

আরেক ব্যবসায়ী মো. হারুন বলেন, 'ব্যবসার অবস্থা খুবই নাজুক। বিক্রি প্রায় নেই বললেই চলে। ক্রেতার সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। ঈদের স্বাভাবিক ভিড় আর নেই। কিছু অবৈধ পণ্যের প্রবাহও বৈধ আমদানিকারক ও পাইকারদের ক্ষতিগ্রস্ত করছে।'

দামের অস্থিরতায় লোকসান বাড়ছে

ব্যবসায়ীরা জানান, মসলার দামে তীব্র ওঠানামা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। বিশেষ করে এলাচের দাম এক সপ্তাহে প্রতি কেজিতে প্রায় ৬০০ টাকা কমে গেছে, ফলে বেশি দামে কেনা ব্যবসায়ীরা বড় লোকসানে পড়েছেন।

এলাচের দাম কেজিপ্রতি ৪,৩০০ টাকা থেকে কমে প্রায় ৩,৭০০ টাকায় নেমেছে।

অতিরিক্ত সরবরাহ ও দুর্বল চাহিদা

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, স্থিতিশীল আমদানি ও পর্যাপ্ত মজুতের কারণে বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, 'বাজারে ঈদ-সম্পর্কিত পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমদানি ও মজুত স্বাভাবিক, তাই কোনো সংকট নেই। বরং চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম কমছে।'

মহিউদ্দিন আরও বলেন, 'ক্রেতার চাপ কম এবং অতিরিক্ত সরবরাহের কারণে ব্যবসায়ীরা দাম ধরে রাখতে পারছেন না। অনেকেই আশঙ্কা করছেন দাম আরও কমতে পারে, তাই কেউ কেউ ভবিষ্যতে বড় ক্ষতি এড়াতে লোকসান দিয়েই বিক্রি করছেন।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রামের খাতুনগঞ্জ / মসলা / মসলার বাজার / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net