Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সিসিমপুরের বিশেষ পর্ব: এলমোর বিশ্ব সংবাদ, শনিবার ৭ চ্যানেলে

বিনোদন

টিবিএস রিপোর্ট
26 June, 2020, 07:30 pm
Last modified: 26 June, 2020, 07:39 pm

Related News

  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ
  • পূজায় ডি এল রায়ের গান 

সিসিমপুরের বিশেষ পর্ব: এলমোর বিশ্ব সংবাদ, শনিবার ৭ চ্যানেলে

দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে বেলা ১টায়, আরটিভি বিকেল সাড়ে ৫টায়, বাংলা টিভি বিকেল সাড়ে ৫টায়, মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায়, বিজয় টিভিতে রাত ৯টায় এবং বিটিভিতে রাত সাড়ে ৯টায় এটি প্রচারিত হবে।
টিবিএস রিপোর্ট
26 June, 2020, 07:30 pm
Last modified: 26 June, 2020, 07:39 pm

কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে শিশু ও তাদের পরিবারের জন্য সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ একটি পর্ব। "এলমো'র বিশ্ব সংবাদ" নামের বিশেষ এই পর্ব পরিবর্তিত পরিস্থিতিতে শিশু ও তাদের পরিবারকে জানতে সাহায্য করবে, কীভাবে বাড়িতে থেকে খেলার মাধ্যমে মজায় মজায় শেখা যায়।

শনিবার (২৭ জুন) বিশেষ এই পর্ব প্রচারিত হবে দেশের ৭টি টেলিভিশন চ্যানেলে। দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে বেলা ১টায়, আরটিভি বিকেল সাড়ে ৫টায়, বাংলা টিভি বিকেল সাড়ে ৫টায়, মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায়, বিজয় টিভিতে রাত ৯টায় এবং বিটিভিতে রাত সাড়ে ৯টায় এটি প্রচারিত হবে।

সিসিমপুর সূত্রে জানা গেছে, বিশেষ এই পর্ব শিশুদের খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে। সাহায্য করবে বড়দের এবং শিশুদের আনন্দ, দুঃখ, হতাশা ইত্যাদি অনুভূতির সঙ্গে মানিয়ে নিতেও। এলমো তার ঘরে থেকে খেলে একটা মজার খেলা। সে "এলমো'র বিশ্ব-সংবাদ" নামে একটি অনুষ্ঠান সঞ্চালন করে- যেখানে ঘরে থেকেই তার সঙ্গে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা। আর দেখায়, ঘরে নিরাপদে থেকে কীভাবে তারা মজা করে সময় কাটাচ্ছে।

পর্বটিতে  রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে প্রিয় বন্ধু হালুম আর টুকটুকিকে। ওরা হাজির হবে বিশেষ খবর নিয়ে; আর তা হলো, শিশুরা এই সময়ে কীভাবে তাদের দুঃখ বা হতাশার মতো গভীর আবেগ অঙ্গভঙ্গি ও নাচের মাধ্যমে প্রকাশ করতে পারে।

স্বাস্থ্য রিপোর্টার রায়া দেখাবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিশুরা কে কীভাবে স্বাস্থ্যকর অভ্যাস পালন করছে, সেটি। আবহাওয়া রিপোর্টার গ্রোভার দেখাবে, কীভাবে কল্পনায় আমরা বাইরের পৃথিবীকে ঘরে নিয়ে আসতে পারি।

সিসিমপুরের বিশেষ রিপোর্টার বিস্কুট পাগলা বর্ণনা করবে, কীভাবে পরিবারের সবাই একটি করে 'খুশির বাক্স' তৈরি করতে পারে। যে বাক্সে সবাই যার যার প্রিয় জিনিসটি রাখতে পারে।

সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, 'বাংলাদেশের বেশিরভাগ শিশু নতুন রুটিনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে। ঠিক এই পরিবর্তিত পরিস্থিতিতে শিশু আর তার পরিবারের সদস্যরা কীভাবে খাপ খাইয়ে নেবে, তা জানানো আমাদের দায়িত্ব।'

'লেগো ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে  সিসিমপুর শিশুদের ও তাদের পরিবারের পাশে থাকবে এবং এই সময়ের মানিয়ে নিতে শিশুদের সহায়তা করবে,' বলেও জানান তিনি।

লেগো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত এই বিশেষ পর্ব বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকার বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।

২০০৫ সালে ইউএসএআইডি-র আর্থিক সহযোগিতায় তৈরি হওয়া সিসিমপুর সম্প্রতি পূর্ণ করেছে তার নিরবচ্ছিন্ন যাত্রার ১৫ বছর।

Related Topics

টপ নিউজ

সিসিমপুর / টেলিভিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ
  • পূজায় ডি এল রায়ের গান 

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net