Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
বিভিন্ন ফরম ও সেবার মূল্য বাড়াল ইপিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2025, 07:15 pm
Last modified: 01 March, 2025, 07:19 pm

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব

বিভিন্ন ফরম ও সেবার মূল্য বাড়াল ইপিবি

রপ্তানিকারকরা মনে করছেন, এই পদক্ষেপ ব্যবসার খরচ কমানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
টিবিএস রিপোর্ট
01 March, 2025, 07:15 pm
Last modified: 01 March, 2025, 07:19 pm

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানিকারকদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবার ফি বাড়িয়েছে। সংস্থাটি রপ্তানি সংক্রান্ত ফরমের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সেইসঙ্গে টেক্সটাইল ও নন-টেক্সটাইল পণ্যের জিএসপি নিবন্ধন, নবায়ন ও সনদ ইস্যু ফিও বাড়ানো হয়েছে। যা আজ শনিবার (১ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

রপ্তানিকারকরা মনে করছেন, এই পদক্ষেপ ব্যবসার খরচ কমানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক টিবিএসকে বলেন, 'ইপিবি যেসব ক্ষেত্রে ফি বাড়িয়েছে, সেটি একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মোট ব্যয়ের তুলনায় সামান্য। গ্যাসের মূল্য সামান্য বাড়লে ব্যয় যতটা বাড়ে, ইপিবির ফি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হলেও সেই পরিমাণ খরচ বাড়বে না। তবে এটি ব্যবসার জন্য ভালো সিদ্ধান্ত নয়। কারণ, ইপিবি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। ফলে তাদের ফি বাড়ানোর যৌক্তিকতা নেই। ইপিবি ফি বাড়ানোর কারণে অন্যান্য সংস্থাও একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে।'

ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এ বিষয়ে টিবিএসকে বলেছেন, সর্বশেষ ফি বাড়ানো হয়েছিল ২০১৪ সালে। গত ১০ বছর ধরে ফি বাড়ানো হয়নি। এখন ফরমের কাগজের দাম বেড়েছে। অন্যান্য খরচও বেড়েছে। তার পরিপ্রেক্ষিতে ইপিবির বোর্ড ফরমের দাম ও সেবা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্নভাবে পর্যালোচনা করে ন্যূনতম যতটুকু বাড়ানো দরকার, ততটুকুই বাড়ানো হয়েছে। 
ইপিবি সুত্রে জানা গেছে, টেক্সটাইল ও নন-টেক্সটাইল পণ্যের জিএসপি সনদ ইস্যু ফি ৫০০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। তবে আবেদনের ২৪ ঘণ্টা পরে নিলে ৫০০ টাকাই ফি দিতে হবে, যা আগের তুলনায় ১০০ টাকা বেশি। একইভাবে সাপটা, সাফটা, চায়না, কোরিয়া, চিলি ও অন্যান্য সার্টিফিকেট অব অরিজিন (সিও) ফিও বেড়েছে ১০০ টাকা।   

এদিকে টেক্সটাইল পণ্য নিবন্ধন ফি ৫ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৭ হাজার টাকা করা হয়েছে। এই পণ্যের নিবন্ধন নবায়ন ফি ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং বিলম্ব নবায়ন ফি ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা করা হয়েছে। নন-টেক্সটাইল পণ্যের নতুন নিবন্ধন ফি ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা, নিবন্ধন নবায়ন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা ও বিলম্ব ফি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। 

সাপটা, সাফটা, চায়না, কোরিয়া, চিলি ও অন্যান্য সার্টিফিকেট অব অরিজিন (সিও) ফি ১০০ টাকা করে বেড়েছে। টেক্সটাইল পণ্য নিবন্ধন ফি ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া, টেক্সটাইল পণ্যের নিবন্ধন নবায়ন ফি ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা এবং বিলম্ব নবায়ন ফি ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা করা হয়েছে।

এছাড়া ১১ ধরনের প্রেফারেন্সিয়াল সার্টিফিকেট অব অরিজিন ফরমের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করেছে ইপিবি। এসব ফরমের মধ্যে রয়েছে জিএসপি ফরম, সাফটা, আপটা, সাপটা, জিএসটিপি, এনেক্স থ্রি, ভুটান পিটিএ, ডি-৮, কোরিয়া সিও, চিলি সিও ও থাইল্যান্ড সিও ফরম। বাড়তি নিবন্ধন, নবায়র ফি এবং ফরমের দামের সাথে সাথে গ্রাহককে বাড়তি ভ্যাটও দিতে হবে। এসব সেবার বিপরীতে গ্রাহককে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। 

সংস্থাটির বাজেট প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরে ইপিবি ৯০ হাজার জিএসপি ইস্যু করবে। এছাড়া ১ লাখ ৪০  হাজার সার্টিফিকেট অব অরিজিন, ১ লাখ সাপটা, আফটা, আপটা ইস্যু করবে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এসব খাত থেকে ইপিবি ১১ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগের অর্থবছরের বাজেটেও এই পরিমাণ আয় হয়েছিল।

Related Topics

টপ নিউজ

রপ্তানি উন্নয়ন ব্যুরো / ইপিবি / মূল্য / সেবা / টাকা / ফি / ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান
  • পোশাক খাতের ওপর অতিনির্ভরতা ঝুঁকিপূর্ণ, রপ্তানিতে বহুমুখীকরণ জরুরি: ইপিবি সহসভাপতি  
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net