Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
প্রথমবারের মতো শুক্রবারও চলল মেট্রোরেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 September, 2024, 08:00 pm
Last modified: 21 September, 2024, 06:02 pm

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

প্রথমবারের মতো শুক্রবারও চলল মেট্রোরেল

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।
টিবিএস রিপোর্ট
20 September, 2024, 08:00 pm
Last modified: 21 September, 2024, 06:02 pm
ফাইল ছবি: সংগৃহীত

চালু হওয়ার পর প্রথমবারের মতো শুক্রবারও চলল মেট্রোরেল। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। একই সাথে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও খুলে দেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'বিকাল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।'

এদিকে শুক্রবার মেট্রোরেল চালু হওয়ায় যাত্রীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে। 

রাশিদা আক্তার মুন্নি নামের একজন যাত্রী বলেন, 'আমি একটা নাট্য সংগঠনের সাথে জড়িত। এখানে প্রায় প্রতি শুক্রবার রিহার্সাল বা নাটকের শো থাকে। ফলে আগে আমার বাসা মিরপুর থেকে বাসে বা অন্য যানে যেতে হতো। বেশিরভাগ সময়ই শুক্রবার বিকালে জ্যামে পরতে হত। মেট্রোরেল চালু হওয়ায় আমাদের খুব সুবিধা হলো।' 

চাকরীজীবী সুমন চন্দ্র দাস বলেন, 'আগে অফিসের দিনগুলোতে মেট্রো চলত। আমরা যারা মহাখালী-গুলশানের দিকে জব করি তারা এতে ওঠার সুযোগ পেতাম না। আজ বন্ধের দিন শুক্রবার চালু হয়েছে এটা আমাদের জন্য আনন্দের। তাই এই প্রথম স্ত্রী ও বাচ্চাকে নিয়ে মেট্রোরেলে ঘুরতে বের হয়েছি।'

এদিকে কাজীপাড়া স্টেশনে দেখা যায়, বিকাল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি ছিল না। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ। 

অভি নামের একজন বলেন,  'আমার বাসা কাজীপাড়া। এতদিন এই স্টেশনটা বন্ধ থাকায় অফিস বা অন্য যে কোনো কাজে যেতে হয়েছে বাসে বা অন্য পরিবহনে। আজ এই স্টেশন চালু হওয়াতে খুবই ভাল লাগছে। তাই কোনো কাজ নাই তারপরও আনন্দে এই স্টেশনে চলে এসেছি। শাহবাগের টিকেট নিয়েছি। একটু ঘুরে আসব।'

এর আগে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রো চলাচলের কথা জানান। প্রতি ১২ মিনিট পরপর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, 'কাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে, কত টাকার ক্ষতি হয়েছে।'

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / শুক্রবার / কাজীপাড়া / ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net