Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 04:15 pm
Last modified: 20 May, 2026, 04:19 pm

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
20 May, 2026, 04:15 pm
Last modified: 20 May, 2026, 04:19 pm
ছবি: টিবিএস

মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাব অর্থ বিভাগ অনুমোদন করেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 'সুবর্ণ পরিচয়পত্র' প্রদর্শন করে এই ছাড় পাবেন। অন্যদিকে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫ শতাংশ ছাড়ে একক যাত্রার টিকিট প্রদান করে আসছিল। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিবন্ধীদের ছাড়ের হার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্রবীণদের জন্য নতুন করে ২৫ শতাংশ ছাড়ের নিয়ম যুক্ত করা হলো।

নীতিগতভাবে ৬০ বছর বা তার বেশি বয়সীদের 'জ্যেষ্ঠ নাগরিক' বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হলেও মেট্রোরেলে এই ছাড় ৬৫ বছর থেকে কার্যকর হচ্ছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের রাজস্ব আয় ধরে রাখা, পরিচালনা ব্যয় নির্বাহ এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থাকায় আপাতত ৬৫ বছর বয়সীদের এই ছাড়ের আওতায় আনা হয়েছে।

ডিএমটিসিএল-এর হিসাব মতে, প্রবীণ ও প্রতিবন্ধীদের এই বিশেষ ছাড় দেওয়ার কারণে বছরে আনুমানিক ১২ কোটি টাকা রাজস্ব কম আদায় হতে পারে, যা মেট্রোরেলের মোট টিকিট রাজস্বের প্রায় ৩ শতাংশ। আর্থিক সংশ্লেষ থাকার কারণে নিয়ম অনুযায়ী অর্থ বিভাগের পরামর্শ ও চূড়ান্ত মতামত নিয়ে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ভাড়ায় ছাড়ের বিষয়টি ডিএমটিসিএল-এর রাজস্ব আয় ও পরিচালনা ব্যবস্থাপনার আলোকেই পরবর্তীতে বিবেচনা করা হতে পারে।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / ভাড়া / প্রবীণ / প্রতিবন্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net