Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
আর্জেন্টিনাকে চমকে দিতে চায় সৌদি আরব

খেলা

টিবিএস ডেস্ক
22 November, 2022, 03:15 pm
Last modified: 22 November, 2022, 05:06 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

আর্জেন্টিনাকে চমকে দিতে চায় সৌদি আরব

শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্য, সাফল্য, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে সৌদি আরব। তবে মেসিদের মুখোমুখি হওয়ার আগে এসব নিয়ে একেবারেই ভাবছে না মধ্যপ্রাচ্যের দেশটি।
টিবিএস ডেস্ক
22 November, 2022, 03:15 pm
Last modified: 22 November, 2022, 05:06 pm

আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচে কে এগিয়ে? চোখ বন্ধ করে সবাই লিওনেল মেসির আর্জেন্টিনার নামই বলবেন। এমন প্রশ্নে কেউ কেউ ভ্রুও কুচকাতে পারেন। শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্য, সাফল্য, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে সৌদি আরব। তবে এসব নিয়ে একেবারেই ভাবছে না মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড জানিয়েছেন, অবিশ্বাস্য কিছু করে আর্জেন্টিনাকে চমকে দিতে চান তারা। 

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সৌদি আরব। বিশ্বকাপে এটাই তাদের প্রথম লড়াই হবে। এরআগে এই দুই দল চারটি ম্যাচ খেলেছে। যার দুটি ম্যাচ আর্জেন্টিনা জেতে, দুটি ম্যাচ ড্র জয়।

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সাফল্য নেই বললেই চলে। আবার বিশ্বকাপে অভিজ্ঞতা ও সাফল্যেও আলবিসেলেস্তদের চেয়ে যোজন-যোজন পিছিয়ে তারা। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে সৌদি আরব। ১৯৯৪ বিশ্বকাপে অভিষেক হওয়া দলটি উঠেছিল শেষ ষোলোতে। এখন পর্যন্ত সেটাই তাদের সেরা সাফল্য।

তাদের আজকের প্রতিপক্ষ আর্জেন্টিনার খেলছে শুরুর বিশ্বকাপ (১৯৩০) থেকে। ২২ আসরের মধ্যে শুধু চারটিতে খেলেনি তারা। এর মধ্যে তিনটিতে নিজেরাই খেলেনি, সরে দাঁড়িয়েছিল লাতিন আমেরিকার অঞ্চলের দেশটি। তাদের ঝুলিতে আছে দুটি শিরোপা। ১৯৭৮ সালে প্রথম শিরোপার স্বাদ নেওয়ার পর দিয়েগো ম্যারাডোনার অবিশ্বাস্য পারফরম্যান্সে ১৯৮৬ বিশ্বকাপে শিরোপা জেতে তারা।

এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার মেসির আর্জেন্টিনা। এমন দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর চাপ সব দলেরই থাকে, কিন্তু সৌদি কোচ তা নিচ্ছেন না। আবার আর্জেন্টিনাসহ বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো বাধা পেরিয়ে শেষ ষোলোয় যাওয়া যে সম্ভব হবে না, সেটাও মেনে নিচ্ছেন হার্ভে রেনার্ড। এরপরও শুরুর ম্যাচে চমক দেওয়ার লক্ষ্য তাদের। 

প্রথম ম্যাচের আগে সৌদি আরবের কোচ বলেছেন, 'আমরা অবাক করে দিতে পছন্দ করি যখন তারা আমাদের সম্পর্কে ভুলে যায় এবং সবচেয়ে ছোট দল হিসাবে বিবেচনা করে। আমরা এসব পরোয়া করি না। ফিফা র‌্যাঙ্কিংকে বিবেচনায় রাখলে এটা যুক্তিযুক্ত।'

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সময়ের সেরা ফুটবলারদের একজন, অনেকের চোখে সর্বকালের সেরা। তাকে আটকানোর পরিকল্পনা করতে হয় সব প্রতিপক্ষকেই। যদিও কেবল মেসিকে নিয়েই ভাবছেন না সৌদি আরবের কোচ, 'সে ফুটবলের কিংবদন্তি। তবে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের ভুলে যেতে পারি না আমরা। কারণ তারা সবাই উচ্চমানের। বিশ্বকাপে খেলা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো বা তার বিপক্ষে খেলতে পারা সম্মানের।'

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / সৌদি আরব ফুটবল দল / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net