Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

খেলা

টিবিএস রিপোর্ট
16 October, 2024, 01:25 pm
Last modified: 16 October, 2024, 01:44 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

১৫ বছর পর একই মঞ্চে প্রতিপক্ষ বলিভিয়া, এই ম্যাচেও আর্জেন্টিনার একাদশে মেসি। এবার অধিনায়ক হিসেবে, যদিও এবার তিনি ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা ৩৭ বছর বয়সী একজন। কিন্তু নামটা যখন মেসি, তখন তার জন্য কোনো কিছুই হয়তো বাধা নয়।
টিবিএস রিপোর্ট
16 October, 2024, 01:25 pm
Last modified: 16 October, 2024, 01:44 pm

২০০৯ সাল, বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। লিওনেল মেসি তখন ২২ বছরের টগবগে যুবক, ততোদিনে আর্জেন্টিনা দলের প্রাণ ভোমরাও হয়ে উঠেছেন তিনি। কিন্তু সেই ম্যাচে দলকে জেতাতে পারেননি, উল্টো হারতে হয় ৬-১ গোলের বড় হারে। যা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় হার। 

১৫ বছর পর একই মঞ্চে প্রতিপক্ষ বলিভিয়া, এই ম্যাচেও আর্জেন্টিনার একাদশে মেসি। এবার অধিনায়ক হিসেবে, যদিও এবার তিনি ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা ৩৭ বছর বয়সী একজন। কিন্তু নামটা যখন মেসি, তখন তার জন্য কোনো কিছুই হয়তো বাধা নয়। যুবক বয়সে যা পারেননি, এই ম্যাচে সেটা করে দেখালেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। 

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোরে বুয়েন্স এইরেসে বলিভিয়ার জালে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। দ্যুতি ছড়িয়ে যেখানে নায়ক মেসি। নিজে করেছেন হ্যাটট্রিক, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। তার এমন ঝলমলে পারফরম্যান্সে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। যা বিশ্বকাপ বাছাইয়ে তাদের সবচেয়ে বড় জয়।

আর্জেন্টিনার জার্সি গায়ে এটা মেসির দশম হ্যাটট্রিক, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দুজনই এখন সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক। ৩ গোলে মেসির আন্তর্জাতিক গোল হলো ১১২টি, যা ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৩৩ গোল নিয়ে সবার উপরে রোনালদো। 

দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা হঠাৎ-ই দিক হারিয়ে বসেছিল। কলম্বিয়ার মাঠে হেরে যাওয়া আলবিসেলেস্তারা পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে। জয়ে ফিরতে বলিভিয়ার বিপক্ষে শক্তিশালী দল গড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই পরিকল্পনায় ভালোভাবেই সফল তারা। ১০ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।  

বলিভিয়ার বিপক্ষে লাউতারো মার্তিনেসের কাছ থেকে বল পেয়ে ১৯তম মিনিটে জালের ঠিকানা করে নেন মেসি। ৪৩তম মিনিটে মেসির বলের যোগান থেকে লাউতারো ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন হুলিয়ান আলভারেজ। ৬৯তম মিনিটে ব্যবধান ৪-০ করে বদলি হিসেবে নামা থিয়াগো আলমাদা। ৮৪ ও ৮৬ তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / বিশ্বকাপ বাছাই পর্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net