Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
রাশিয়ার ব্যাংক ও অভিজাতদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 February, 2022, 01:10 pm
Last modified: 23 February, 2022, 01:16 pm

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

রাশিয়ার ব্যাংক ও অভিজাতদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে, রাশিয়ার বড় দুটি আর্থিক প্রতিষ্ঠান এবং সার্বভৌম ঋণের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
টিবিএস ডেস্ক
23 February, 2022, 01:10 pm
Last modified: 23 February, 2022, 01:16 pm
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর প্রথম ধাপে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসন বাড়লে মার্কিন নিষেধাজ্ঞার মাত্রাও আরও বাড়বে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন আরও জানান, রাশিয়ার দুটি বড় আর্থিক প্রতিষ্ঠান এবং সার্বভৌম ঋণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার 'এলিট' বা অভিজাত শ্রেণীর লোকজন ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। অর্থাৎ, রুশ উদ্যোক্তা ও শিল্পপতিদের জন্যও বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন বাজার। 

পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর, সোমবার সেখানে তথাকথিত 'শান্তিরক্ষার' উছিলায় সেনা মোতায়েনের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার পরই ইউরোপে নতুন এক যুদ্ধের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে প্রেসিডেন্ট বাইডেনের দাবি, বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইউক্রেনে অবৈধ অনুপ্রবেশ করেছে রাশিয়া; আগ্রাসন শুরু করেছে সেখানে। তিনি বলেন, "এটি ইউক্রেনে রুশ আক্রমণের সূচনা। অঞ্চলগুলোকে স্বাধীন ঘোষণা করে রাশিয়া নিঃসন্দেহে ইউক্রেনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।"

এর আগে, ইউক্রেনে আক্রমণ চালালে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্র এবার তার সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞার হাতিয়া নিয়ে দাঁড়িয়েছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার অভিজাত শ্রেণী এবং দেশটির গুরুত্বপূর্ণ দুটি আর্থিক প্রতিষ্ঠান, ভিইবি ব্যাংক ও মিলিটারি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাধ্যমে কার্যকরভাবে মার্কিন ব্যাংকিং ব্যবস্থা থেকে রাশিয়ার অভিজাতদের বের করে দেওয়া হয়েছে, আমেরিকানদের সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ করাসহ যুক্তরাষ্ট্রে তাদের সম্পদও জব্দ করা হয়েছে।

বাইডেন জানিয়েছেন, রাশিয়ার সার্বভৌম ঋণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর অর্থ হল, রাশিয়া সরকার পশ্চিমা অর্থায়ন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।

রাশিয়ার ওপর এক তরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলেও গ্যাস ও তেলের জন্য পুরো ইউরোপ নির্ভর করে রাশিয়ার ওপরেই। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে চাপানো নিষেধাজ্ঞার কারণে ইউরোপে আবারও তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। করোনা বিধ্বস্ত অর্থনীতিতে তেলের দাম বৃদ্ধি পেলে সামগ্রিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • সূত্র: রয়টার্স
     
Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / মার্কিন নিষেধাজ্ঞা / রাশিয়া / ইউক্রেন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net