Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 November, 2020, 07:00 pm
Last modified: 11 November, 2020, 06:13 am

Related News

  • ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের ‘ত্রুটি’ ঠিক করার পর ‘আগামী সপ্তাহেই’ ইরানের সাথে চুক্তি হতে পারে: ট্রাম্প
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’: বার্লিনে বৈঠক শেষে ট্রাম্প

কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত

চুক্তির মাধ্যমে আর্মেনিয় সমর্থিত কারাবাখের আঞ্চলিক সরকার ১৯৯৪ সালের যুদ্ধে দখল করা আজারবাইজানি ভূখণ্ডের নিয়ন্ত্রণ ত্যাগ করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য অঞ্চল থেকেও সরে যাবে আর্মেনিয় বাহিনী। 
টিবিএস ডেস্ক
10 November, 2020, 07:00 pm
Last modified: 11 November, 2020, 06:13 am
আজেরি সেনাবাহিনীর অগ্রযাত্রার মুখে নগোরনো-কারাবাখ ত্যাগ করে আর্মেনিয়ায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। ছবি: এপি

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ন রাশিয়া এবং আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন। তিনি একে 'অত্যন্ত বেদনাদায়ক' এক বাস্তবতা বলে উল্লেখ করেন। 

চুক্তির মাধ্যমে আর্মেনিয় সমর্থিত কারাবাখের আঞ্চলিক সরকার ১৯৯৪ সালের যুদ্ধে দখল করা আজারবাইজানি ভূখণ্ডের নিয়ন্ত্রণ ত্যাগ করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য অঞ্চল থেকেও সরে যাবে আর্মেনিয় বাহিনী। 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এই ঘোষণার পরপরই আর্মেনিয়া জুড়ে চলছে তীব্র বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশ করে স্পিকারকে মারপিট করাসহ প্রধানমন্ত্রীর অফিসও ভাংচুর করে। 

মস্কোর মধ্যস্ততায় করা এই সমঝোতার আওতায় নগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সঙ্গে লড়াই বন্ধ করবে আর্মেনিয়া। আজেরি বাহিনী ওই অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর শুসা দখলের মাত্র কয়েক ঘণ্টা পর পাশিনিয়ন একথা জানান।  

গত সোমবার যুদ্ধ এখনও শেষ হয়নি বলে দাবি করেছিলেন আর্মেনিয় প্রধানমন্ত্রী। বলেছিলেন তার সেনাবাহিনী এখনও বিজয় ছিনিয়ে আনতে সক্ষম। তারপর আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জানালেন, সামরিক পরিস্থিতি গভীর পর্যালোচনা করে সবচেয়ে ভালো উপায় হিসেবেই তিনি চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

চুক্তির মাধ্যমে আর্মেনিয় সমর্থিত কারাবাখের আঞ্চলিক প্রশাসন ওই ভূখণ্ডের সিংহভাগ অংশে আজারবাইজানের নিয়ন্ত্রণ মেনে নেবে। এই ঘোষণার পরপরই আর্মেনিয়া জুড়ে তীব্র বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশ করে স্পিকারকে মারপিট করাসহ প্রধানমন্ত্রীর অফিসও ভাংচুর করে। 

আর্মেনিয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেন, 'আর কোনো রক্তপাত ছাড়াই আমাদের সকল ভূখণ্ড ফিরিয়ে দেওয়া হবে।' তিনি জানান, কারাবাখে আজারবাইজানের ভূখণ্ডে আর্মেনিয়ার সকল ধরনের সামরিক তৎপরতাও বন্ধ হয়েছে।  

'আমি গর্বের সঙ্গে আজ চুক্তিটিতে স্বাক্ষর করেছি। আজারবাইজানের আপামর জনতাকে এজন্য প্রাণঢালা অভিনন্দন জানাই। আপনাদের ত্যাগের কারণেই আজ এই বিজয় এসেছে,' আলিয়েভ যোগ করেন। 

সমঝোতার আলোকে কারাবাখের সঙ্গে আর্মেনিয়ার যে সীমান্ত রয়েছে সেখানে রুশ শান্তিরক্ষীদের মোতায়েন করার কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি দুই পক্ষের মধ্যে যুদ্ধবন্দি এবং নিহতদের মৃতদেহ বিনিময় হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস পুতিনের উদ্ধৃতি দিয়ে এসব কথা জানায়। 

গত রোববার শুসা দখলের ঘোষণা দিয়েছিলেন আলিয়েভ। এই নগরী ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে নগোরানো-কারাবাখের জেরুজালেম নামেও পরিচিত। 

তারপর সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে। সেখানে শহরটির নানা ভবনের ছাদে আজারবাইজানের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এই শহরটি দখলের মাধ্যমে আর্মেনিয় জাতিগোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী স্তেপনাকার্টের কাছাকাছি পৌঁছে যায় আজেরি সেনাবাহিনী। 

  • সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন  

Related Topics

টপ নিউজ

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ / নগোরানো-কারাবাখ সংঘাত / শান্তিচুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের ‘ত্রুটি’ ঠিক করার পর ‘আগামী সপ্তাহেই’ ইরানের সাথে চুক্তি হতে পারে: ট্রাম্প
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’: বার্লিনে বৈঠক শেষে ট্রাম্প

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net