Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
পাট রপ্তানির উন্নতি হলেও প্রবৃদ্ধির ধারা এখনও নেতিবাচক

অর্থনীতি

রিয়াদ হোসেন
03 February, 2022, 10:15 am
Last modified: 03 February, 2022, 10:23 am

Related News

  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • এপ্রিলে রপ্তানিতে ৩২.৯২% প্রবৃদ্ধি, তবুও উচ্ছ্বসিত নন রপ্তানিকারকরা
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%

পাট রপ্তানির উন্নতি হলেও প্রবৃদ্ধির ধারা এখনও নেতিবাচক

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরে পাট ও পাটজাত পণ্য ছাড়া অন্যান্য প্রায় সব পণ্যেরই রপ্তানি বেড়েছে। 
রিয়াদ হোসেন
03 February, 2022, 10:15 am
Last modified: 03 February, 2022, 10:23 am
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের (২০২১-২০২২) শুরু থেকেই দেশের পাট রপ্তানি খাত গতি হারাতে থাকে। তবে, গত কয়েক মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরপরেও চলতি অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ, জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে পাট পণ্যের রপ্তানি কমেছে ৯ শতাংশ। অথচ গত অর্থবছরে (২০২০-২০২১) পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল প্রায় ৩২ শতাংশ। 

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, পাট ছাড়া অন্যান্য প্রায় সব পণ্যেরই রপ্তানি বেড়েছে। 

কিন্তু পাটের রপ্তানি প্রবৃদ্ধির ধারা কেনো ধরে রাখতে পারলো না বাংলাদেশ? 

এ খাতে নিয়োজিত উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে গতি হারানোর মূল কারণ সম্প্রতি কাঁচাপাটের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া; ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় রপ্তানি কমেছে উল্লেখযোগ্যভাবে। এছাড়া, পাট পণ্য রপ্তানির অন্যতম বড় গন্তব্য ভারত ২০১৭ সালে বাংলাদেশি পাট পণ্যের আমদানি নিয়ন্ত্রণে অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করে, যা রপ্তানি কমার পেছনে ভূমিকা রেখেছে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতের ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর দেশটিতে ২০১৭ সালের আগের তুলনায় বাংলাদেশের পাট পণ্য রপ্তানি কমেছে ৬০ শতাংশ।  

বাংলাদেশ পাটকল সমিতির (বিজেএমএ) সাধারণ সম্পাদক আবদুল বারিক খান দ্য  বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমান বাড়তি দামে পাট কিনে রপ্তানি করতে যে ব্যয় হয়, তা দিয়ে বায়াররা নিতে চায় না।"

বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর পরিচালক ইসরাত জাহান চৌধুরী কাঁচাপাটের বর্ধিত মূল্যকে রপ্তানি কমার পেছনে অন্যতম কারণ বলে জানান।

টিবিএস-কে তিনি বলেন, "আমরা চাই কাঁচা পাটের দাম স্থিতিশীল থাকুক।" 

পাট পণ্য রপ্তানিকারকরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে কাঁচাপাটের দাম ছিল মণপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা। গত মৌসুমে পাটের দাম ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা হয়ে যায়। আর চলতি মৌসুমে পাটের দাম কিছুটা কমে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

ইসরাত জাহান চৌধুরী মনে করেন, বর্তমানে কাঁচা পাটের বাজার কিছুটা স্থিতিশীল। তবে, এই দাম ২ হাজার ৫০০ টাকার মধ্যে থাকলে রপ্তানি বাড়বে এবং কৃষকরাও বাঁচবে। 

ইপিবি'র তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল ৪১ শতাংশ। গত কয়েক মাসে  পরিস্থিতির উন্নতি হওয়াতে তা ৯ শতাংশে নেমেছে; অর্থাৎ, পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

এ ব্যাপারে আব্দুল বারিক খান বলেন, "অনেক উদ্যোক্তা বায়ার ধরে রাখতে সামান্য মুনাফা, মুনাফা ছাড়া কিংবা ক্ষেত্রবিশেষে লোকসানেও পণ্য রপ্তানি করছেন। এ কারণে হয়তো রপ্তানি আয় বেশি দেখা যাচ্ছে।"

ইপিবির তথ্য অনুযায়ী, গত ৭ মাসে পাট পণ্য থেকে রপ্তানি আয় হয়েছে ৬৯৬ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৬৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশের রপ্তানিকৃত পাট পণ্যের তালিকায় রয়েছে কাঁচাপাট, পাটের সুতা, পাটের বস্তা ও ব্যাগ এবং অন্যান্য পাটজাত পণ্য। ইপিবি'র তথ্য অনুযায়ী, গত সাত মাসে পাট থেকে তৈরি সুতা, বস্তা ও ব্যাগ রপ্তানি কমলেও কাঁচাপাট এবং অন্যান্য পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে। তবে টাকার অঙ্কে সার্বিকভাবে এ খাতের রপ্তানি কমেছে। 

ইপিবি'র তথ্য থেকে আরও জানা যায়, আলোচ্য সময়ে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি হয়েছে (নিওটওয়্যার ও ওভেন মিলিয়ে) ২৩.৯৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। 

এছাড়া রপ্তানি প্রবৃদ্ধির তালিকায় সম্ভাবনাময় পণ্যগুলোর মধ্যে রয়েছে হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ, কৃষি পণ্য, বিশেষায়িত টেক্সটাইল পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, রাসায়নিক পণ্য এবং প্লাস্টিক পণ্য। 

Related Topics

টপ নিউজ

পাট / পাট রপ্তানি / পাটজাত পণ্য / প্রবৃদ্ধি / রপ্তানি আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • এপ্রিলে রপ্তানিতে ৩২.৯২% প্রবৃদ্ধি, তবুও উচ্ছ্বসিত নন রপ্তানিকারকরা
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net