Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
টানা দ্বিতীয়বারের মতো কমলো মূল্যস্ফীতি, অক্টোবরে নেমেছে ৮.৯১ শতাংশে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 November, 2022, 02:35 pm
Last modified: 08 November, 2022, 02:40 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে

টানা দ্বিতীয়বারের মতো কমলো মূল্যস্ফীতি, অক্টোবরে নেমেছে ৮.৯১ শতাংশে

দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি মূল্যের রেকর্ড বৃদ্ধির কারণে আগস্ট মাসে বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে ৯.৫ শতাংশে পৌঁছে। এরপর সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ৯.১ শতাংশে।
টিবিএস রিপোর্ট
08 November, 2022, 02:35 pm
Last modified: 08 November, 2022, 02:40 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, অক্টোবরে দেশের মূল্যস্ফীতি কমে ৮.৯১ শতাংশে এসে নেমেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯.১০ শতাংশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মূল্যস্ফীতির এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি মূল্যের রেকর্ড বৃদ্ধির কারণে আগস্ট মাসে বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে ৯.৫ শতাংশে পৌঁছে। এরপর সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ৯.১ শতাংশে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ১৯৯৫-৯৬-কে ভিত্তি বছর হিসাব করে ২০১১ সালের সেপ্টেম্বরে ১১.৯৭ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়। এ হিসাব অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে ১১.৯৭ শতাংশ মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ।

পরবর্তীতে ২০০৫-০৬ কে ভিত্তি বছর হিসেবে ধার্য করা হয়। নতুন ভিত্তি বছরের হিসাব অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরের গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ১০.৯১ শতাংশে।

তারপর থেকে কোনো মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে যায়নি। সে হিসেবে আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, "প্রকল্প বাছাই ও অনুমোদনের ক্ষেত্রে আমাদের বৈষম্যমূলক ও সতর্ক হতে হবে। তবে আমরা ছোট প্রকল্প, গ্রামীণ প্রকল্প, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে আপস করব না। শুধুমাত্র বড় প্রকল্পের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে এবং গবেষণা করতে হবে।"

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে শুধু অপচয় এড়ালে চলবে না, মিতব্যয়ী হতে হবে। জীবনের সর্বস্তরে বিলাসিতা পরিহার করতে হবে।"

"কৃষিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। যে কোনো ধরনের খাদ্য উৎপাদন করতে হবে। আমাদেরকে স্বাবলম্বী হতে হবে যাতে কোনো সংকটের সময় আমরা অন্তত নিজের খাদ্য গ্রহণ করে বেঁচে থাকতে পারি," যোগ করেন তিনি।

কোনো জমি অনাবাদি আছে কিনা তা দেখতে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের তাদের নিজ নিজ এখতিয়ারের এলাকা পরিদর্শন করার জন্য নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, "আমরা মানুষকে ফসল উৎপাদনে বাধ্য করতে পারি না, তবে আমরা তাদের অনুপ্রাণিত করতে পারি এবং তাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারি।"

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / উচ্চ মূল্যস্ফীতি / জ্বালানির দাম বৃদ্ধি / নিত্যপণ্যের মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net