Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক

সিএনএন
28 May, 2026, 08:10 pm
Last modified: 28 May, 2026, 08:48 pm

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ মাসিক প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ গ্রাহকরাও এখন খরচের ক্ষেত্রে কিছুটা সাবধানী হয়েছেন। এপ্রিল মাসে ব্যয় বেড়েছে ০.৫ শতাংশ, যা এর আগের মাসের ১ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেকটাই কম। তবে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে গ্রাহকদের প্রকৃত ব্যয় বেড়েছে মাত্র ০.১ শতাংশ।
সিএনএন
28 May, 2026, 08:10 pm
Last modified: 28 May, 2026, 08:48 pm
২১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি এক্সন গ্যাস স্টেশনে আনলেডেড পেট্রোলের মূল্য প্রদর্শন করা হয়েছে একটি সাইনবোর্ডে। ছবি: ব্লুমবার্গ

ইরান যুদ্ধের কারণে তেলের দামের বৃদ্ধির কারণে গত মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পছন্দের মূল্যস্ফীতি সূচক বেড়ে ৩ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত নতুন তথ্যে এ চিত্র উঠে এসেছে।

গত মার্চ মাসে ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচক ০.৭ শতাংশ বৃদ্ধি পেলেও এপ্রিল মাসে তা ০.৪ শতাংশ বেড়েছে, যা কিছুটা ধীরগতির লক্ষণ। তবে বার্ষিক হিসাবে ৩.৮ শতাংশের এই মূল্যস্ফীতির হার ২০২৩ সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ। গ্যাস বা জ্বালানি এবং খাদ্য খরচ বাদ দিয়ে হিসাব করলে দেখা যায়, গত এপ্রিল পর্যন্ত এক বছরে 'মূল মূল্যস্ফীতি' ৩.৩ শতাংশে দাঁড়িয়েছে। 

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ মাসিক প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ গ্রাহকরাও এখন খরচের ক্ষেত্রে কিছুটা সাবধানী হয়েছেন। এপ্রিল মাসে ব্যয় বেড়েছে ০.৫ শতাংশ, যা এর আগের মাসের ১ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেকটাই কম। তবে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে গ্রাহকদের প্রকৃত ব্যয় বেড়েছে মাত্র ০.১ শতাংশ।

'ফ্যাক্টসেট'-এর তথ্য অনুযায়ী, অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, যুক্তরাষ্ট্রে মাসিক মূল্যস্ফীতি ০.৫ শতাংশ এবং বার্ষিক ৩.৯ শতাংশ হবে। পাশাপাশি ব্যয় বৃদ্ধির হার কমে ০.৩ শতাংশে নামবে বলে তারা আশা করেছিলেন। এপ্রিলে গ্যাসের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে; তবে প্রত্যাশা করা হয়েছিল যে ট্যাক্স রিফান্ডের কারণে অনেকের পকেট ভারী থাকলেও ক্রমবর্ধমান খরচের সাথে মার্কিন নাগরিকরা শেষ পর্যন্ত তাল মেলাতে পারবে না।

দেশটিতে গত মাসের ব্যয় বৃদ্ধির বড় অংশই ছিল গ্যাস এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতে। জ্বালানি, ইউটিলিটি, আবাসন এবং খাদ্যের পেছনেই মোট ব্যয়ের প্রায় অর্ধেক খরচ হয়েছে। তবে বৃহস্পতিবারের প্রতিবেদনে দেখা গেছে, গ্রাহকরা শৌখিন কেনাকাটা খুব একটা না কমালেও বিনোদন এবং রেস্তোরাঁয় খরচ বাড়িয়েছেন। 

ইরানের সাথে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামাল বাণিজ্যের প্রধান এই জলপথটি কার্যত স্থবির হয়ে পড়েছে। যুদ্ধের এই প্রভাব গ্যাসের দামকে তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্যদ্রব্যের (বিশেষ করে তাজা শাকসবজি) দাম বাড়তে শুরু করেছে, যা অন্যান্য পণ্য ও সেবার দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে৷ 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, প্রথম প্রান্তিকে মার্কিন অর্থনীতি পূর্বের ধারণার চেয়েও ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে। 

এই সময়ের মধ্যে গ্রাহক ব্যয় এবং ব্যবসায়িক বিনিয়োগ কমে যাওয়ার বিষয়টিকে জিডিপির সংশোধিত প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ- এই সময়ে জিডিপির বার্ষিক হার ১.৬ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা প্রাথমিকভাবে রিপোর্ট করা ২ শতাংশ থেকে কম হলেও পূর্ববর্তী প্রান্তিকের ০.৫ শতাংশের তুলনায় অনেক বেশি। 

গ্রাহকদের সহনশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যবসায়িক বিনিয়োগের কারণে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে এবং সেই গতি সম্ভবত এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকেও বজায় থাকবে। দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ আটলান্টার অনুমান অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৩ শতাংশের মতো শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ইরান যুদ্ধ / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net