Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
৬৬৬ শাখায় নগদ ডলার বেচাকেনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন ২৩ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 August, 2022, 07:40 pm
Last modified: 22 August, 2022, 01:55 pm

Related News

  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ

৬৬৬ শাখায় নগদ ডলার বেচাকেনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন ২৩ ব্যাংকের

নগদ ডলার বেচাকেনায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণ শাখায় নগদ ডলার বেচাকেনার অনুমোদন দিতে আবেদন চেয়ে গত ১১ আগস্ট সমস্ত বাণিজ্যিক ব্যাংককে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।
টিবিএস রিপোর্ট
21 August, 2022, 07:40 pm
Last modified: 22 August, 2022, 01:55 pm
ছবি: সংগৃহীত

২৩টি ব্যাংকের ৬৬৬টি শাখায় নগদ ডলার বেচাকেনার জন্য ব্যাংকগুলোর কাছ থেকে আবেদন পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নগদ ডলার বেচাকেনায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণ শাখায় নগদ ডলার বেচাকেনার অনুমোদন দিতে আবেদন চেয়ে গত ১১ আগস্ট সমস্ত বাণিজ্যিক ব্যাংককে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, বৈদেশিক মুদ্রার লেনদেনের সুবিধার্থে নন-এডি (এডি=অনুমোদিত ডিলার) শাখায় নগদ বৈদেশিক মুদ্রা বেচাকেনার সুযোগ দেয়া হবে।

অনুমোদন পাওয়ার জন্য ব্যাংকগুলোকে ১৭ আগস্টের মধ্যে শাখাগুলোর তালিকা পাঠাতে বলা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'যে ব্যাংকগুলো গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসে আবেদন করেছে, সেগুলোর আবেদনের কপি এখনও এসে পৌঁছায়নি। তাই আমরা আগামীকাল সোমবার পর্যন্ত দেখব কতগুলো আবেদন এসেছে।'

তিনি আরও বলেন, 'আবেদনকৃত সবাইকেই অনুমোদন দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে বিশেষ কিছু কারণে দু-একটা শাখা অনুমোদন না-ও পেতে পারে।' 

বর্তমান নিয়মে শুধু বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে। 

ডলার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক এ সেবার পরিধি বাড়াতে চাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, 'ডলার বেচাকেনার জন্য শুধু এডি শাখাগুলোর অনুমতি রয়েছে। কিন্তু সারা দেশে এ ধরনের শাখা খুবই কম। এসব শাখার বেশিরভাগই রাজধানী ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরে। ফলে নগদ ডলার কেনাবেচার জন্য মানিচেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি পর্যটকসহ সাধারণ গ্রাহকদের।'

সাধারণত ব্যাংক থেকে ডলার কিনতে এনডোর্সমেন্ট বাধ্যতামূলক হলেও খোলাবাজারে সেই বাধ্যবাধকতা নেই। ফলে মানি এক্সচেঞ্জ হাউজগুলো নগদ ডলারের বাজারে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। মানি চেঞ্জারদের ওপর নগদ ডলার বেচাকেনার নির্ভরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে।

চলতি বছরের শুরু থেকে দেশের বাজারে ইলেকট্রনিক ডলারের সঙ্গে নগদ ডলারের সংকট শুরু হয়েছে। 

তীব্র সংকটে দেশে মার্কিন ডলারের দাম বাড়ছে, অন্যদিকে কমছে টাকার মান। খোলাবাজার বা কার্ব মার্কেটে গত ১০ আগস্ট নগদ এক ডলার কিনতে গ্রাহককে গুনতে হয়েছে ১১৮ থেকে ১২০ টাকা। 

দেশে চাহিদার তুলনায় ডলার আসার পরিমাণ কম বলে মুদ্রাটির দাম বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২১ আগস্ট) খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৮ থেকে ১১০ টাকায়। আন্তঃব্যাংক লেনদেনে ডলার বিক্রি হয়েছে ৯৫ টাকায়।

ব্যাংকগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে ১১২ টাকায় ডলার কিনেছে। ব্যবসায়ীদের এলসি নিষ্পত্তিতে ডলারের দাম রাখা হয়েছে ১০৬ টাকা।

Related Topics

টপ নিউজ

ডলার / ডলার বিক্রি / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net