অভিন্ন শত্রুর বিরুদ্ধে মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করছে রাজপথের আন্দোলন

সেনাশাসন বিরোধী আন্দোলনকারীদের উপর সেনাবাহিনীর হামলার পর দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বামারদের। সেনা নিপীড়নের ক্ষত কত গভীর হতে পারে, তা অনুধাবন করছেন তারা।